1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিতর্কিত কমিটি, তদন্তে শ্রম দপ্তর - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের বিতর্কিত কমিটি, তদন্তে শ্রম দপ্তর

  • প্রকাশিত : বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১২২ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।। আদালতের নির্দেশনা উপেক্ষা করে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা (রেজি: নং খুলনা-১০৬৭)-এর কার্যক্রম পরিচালনার অভিযোগ উঠেছে। বিষয়টি তদন্তে নেমেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তর, খুলনা।

শ্রম অধিদপ্তরের খুলনা কার্যালয় থেকে জারি করা এক চিঠিতে জানানো হয়, ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ, সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা ও অন্যান্য সদস্যদের পক্ষ থেকে একটি অভিযোগ দাখিল করা হয়েছে। অভিযোগে বলা হয়, উচ্চ আদালতের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও কোনো নির্বাচন ছাড়াই নতুন কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

চিঠিতে উল্লেখ করা হয়, দাখিলকৃত নথিপত্র পর্যালোচনায় দেখা গেছে, ইউনিয়নের নির্বাচন প্রক্রিয়া যথাযথ নিয়মে সম্পন্ন হয়নি এবং নির্বাচনী কার্যক্রম শুরুর আগে শ্রম দপ্তরকে অবহিত করা হয়নি, যা প্রচলিত বিধি-বিধানের পরিপন্থী।শ্রম দপ্তরের নথি অনুযায়ী, আব্দুর রাজ্জাক রানা নামে এক ব্যক্তি নিজেকে সাধারণ সম্পাদক দাবিদার হিসেবে ১৭ নভেম্বর ২০২৫ তারিখে নির্বাচনের ফলাফল ও সংশ্লিষ্ট কাগজপত্র বিভাগীয় শ্রম দপ্তরে জমা দেন। তবে পর্যালোচনায় দেখা যায়, ওই নির্বাচন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সম্পন্ন হয়েছে।

এছাড়া শ্রম আদালত খুলনার শ্রম মামলা নং–৯২/২০১৪ এর ২২ ডিসেম্বর ২০২০ তারিখের রায়ের বিরুদ্ধে রফিউল ইসলাম টুটুল শ্রম আপিল ট্রাইব্যুনাল, ঢাকায় আপিল নং–০৬/২০২১ দায়ের করেন। পরবর্তীতে ২৯ জানুয়ারি ২০২২ তারিখে আপিল ট্রাইব্যুনাল উক্ত রায়ের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত রাখার আদেশ দেন। ফলে মামলাটি এখনো বিচারাধীন রয়েছে।
শ্রম অধিদপ্তর জানিয়েছে, আপিল মামলার চূড়ান্ত নিষ্পত্তি বা আদালতের স্পষ্ট নির্দেশনা ছাড়া ১৬ নভেম্বর ২০২৫ তারিখে অনুষ্ঠিত বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনের বৈধতা প্রশ্নবিদ্ধ। এ বিষয়ে সংশ্লিষ্টদের কাছে বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে।

অভিযোগে আরও বলা হয়, রফিউল ইসলাম টুটুল ও তাঁর সহযোগীরা উচ্চ আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে কোনো নির্বাচন ছাড়াই নতুন কমিটি ঘোষণা করে কার্যক্রম পরিচালনা করছেন। এছাড়া মোঃ রাশিদুল ইসলাম নামে এক ব্যাক্তি নিজেকে সভাপতি দাবিদার ও আব্দুর রাজ্জাক রানা নামে এক ব্যক্তি নিজেকে সাধারণ সম্পাদক দাবিদার হিসেবে এমইউজের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে।

যা শ্রম অধিদপ্তরকেবৃদ্ধাঙ্গুলি দেখানোর সামিল।
এদিকে মামলা নিষ্পত্তির আগেই নতুন কমিটি গঠন করে কার্যক্রম পরিচালনা করায় খুলনার সাংবাদিক মহলে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে। অনেকেই এটিকে আইনি প্রক্রিয়ার প্রতি অবমাননা এবং সংগঠনের গঠনতন্ত্র লঙ্ঘনের সামিল বলে মন্তব্য করেছেন।

তবে এ বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।