মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোরে যুবদলের সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে বিএনপির এক কর্মীর ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আমির আলী (৪০) বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত আমির আলী ঝিকরগাছা উপজেলার ছোট কোদাউলিয়া গ্রামের মৃত আইয়ুব হোসেনের ছেলে। তিনি বিএনপির একজন কর্মী বলে জানা গেছে অভিযোগে বলা হয় যশোর ঝিকরগাছা থানার শংকরপুর ইউনিয়ন থেকে যশোর সদর অভিমুখে যুবদলের সমাবেশে যোগ দিতে মাইক্রোবাসে রওনা হন তিনি। পথে ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়নের কাউরিয়া ঢালীবাড়ি এলাকায় পৌঁছালে ৩০, ৪০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাদের পথরোধ করে ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমির আলী গুরুতর আহত হন।পরে তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তিনি হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।চিকিৎসকদের মতে, তার অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত।ঘটনার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
তবে এ ঘটনায় কারা জড়িত বা কী কারণে হামলার ঘটনা ঘটেছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।