1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কবি মুনছুর আযাদ-এর প্রকাশিত গ্রন্থের মোড়ক উম্মোচনসহ নিজ রচিত নাটক মঞ্চস্থ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কবি মুনছুর আযাদ-এর প্রকাশিত গ্রন্থের মোড়ক উম্মোচনসহ নিজ রচিত নাটক মঞ্চস্থ

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ২৫৫ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কবি, নাট্যকার ও কথা শিল্পী মুনছুর আযাদ-এর ৬ষ্ঠ-তম প্রকাশিত গ্রন্থ “জীবন সন্ধ্যা”-এর মোড়ক উৎসবমুখর পরিবেশে উম্মোচনসহ নিজ রচিত নাটক মঞ্চস্থ করায় এলাকায় সাড়া জাগিয়েছে। কেশবপুরের মুজগুন্নি-ইমাননগর “জীবন সন্ধ্যা” গ্রন্থ মোড়ক উম্মোচন পরিষদের আয়োজনে দক্ষিণ মুজগুন্নী সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (২৪ মার্চ-২৬) বিকেল ৪ টায় “বিবেককে জাগ্রত করতে বেশী করে বই পড়ুন, অন্যকে বই পড়ায় উৎসাহিত করুণ, দেশ এগিয়ে যাবে” এই বাণীকে সামনে রেখে “জীবন সন্ধ্যা” গ্রন্থ মোড়ক উন্মোচন পরিষদের আহবায়ক ও জালঝাড়া ছিদ্দিকিয়া ফাযিল সাদ্রাসার সহকারী অধ্যাপক জনাব হাফেজ মাওলানা মোঃ ফখরুল ইসলাম-এর সভাপতিত্বে প্রথম পর্বে “জীবন সন্ধ্যা”মোড়ক-এর শুভ উদ্বোধক করেন, ৯০ যশোর-৬ কেশবপুরের মাননীয় জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ মোক্তার আলী।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর-৫ মণিরামপুর আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য এ্যাড. গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেশবপুরের সিনিয়র সাংবাদিক, দৈনিক গ্রামের কাগজের সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলাদেশ সাহিত্য সেবা সংসদের সাধারণ সম্পাদক মোতাহার হোসাইন, শ্যামকুড় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক আলহাজ্জ মোঃ রফিকুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক ডাঃ মোঃ মনিরুজ্জামান,
অনুষ্ঠানের ২য় পর্বে সন্ধ্যা সাড়ে ছয়টায় ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যায় “জীবন সন্ধ্যা” গ্রন্থ মোড়ক উন্মোচন পরিষদের উপদেষ্টা সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার-এর সভাপতিত্বে ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার শুভ উদ্বোধন করেন, পাঁজিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মাস্টার মোঃ মকবুল হোসেন (মুকুল)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর সরকারি টিসার্স ট্রেনিং কলেজের সহযোগী অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম (বিসিএস)। বিশেষ অতিথি ছিলেন, শ্যামকুড় ইউনিয়নের বিশিষ্ট সমাজসেবক, মোঃ মাহবুবুর রহমান, গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সুপ্রভাত কুমার বসু, বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী আলহাজ্জ খন্দকার আব্দুল্লাহ লিটন।
পরে মুনছুর আযাদ রচিত “ওপারের ডাক” নাটক মঞ্চস্থ হয়, যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। নাটকটি অভিনয়ে ছিলেন, এস, এম হাফিজুর রহমান, বুলবুল আহমেদ, আশরাফুল ইসলাম, আব্দুল্লাহ আল মামুন, আঃ গফুর, সফিকুল ইসলাম, সোলায়মান খোকন, আঃ রহমান ও রাকিব হাসান।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিভিন্ন এলাকার কবি, সাহিত্যিক, নাট্যকারসহ হাজারোদ্ধ স্রোতার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো আয়োজনটি ছিল প্রাণবন্ত ও উৎসবমুখর। অনুষ্ঠানটি সর্বপরিচালনায় ছিলেন, কবি, নাট্যকার ও কথা শিল্পী মুনছুর আযাদ।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।