1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে কমরেড নিজাম উদ্দীন-এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৮ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুরের পাঁজিয়া ইউনিয়নের মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক, পাঁজিয়া ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান, নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক কমরেড নিজাম উদ্দীন-এর পঞ্চম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর-২৫) সকালে কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আয়োজনে মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্মরণসভা উদযাপন পরিষদের পক্ষ থেকে নেওয়া হয় নানা কর্মসূচি। সকালে ১০টায় স্মরণসভার শুরুতে মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নির্মিত কমরেড নিজাম উদ্দিন-এর স্মৃতিস্তম্ভে স্মৃতিরক্ষা পরিষদ, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ, মাদারডাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পরিবার ও বিভিন্ন সংগঠন, ব্যাক্তি বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন।

কমরেড নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের আহবায়ক সনদ বসু হরি-এর সভাপতিত্বে এবং সদস্য মোসলেম উদ্দিন-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড জিল্লুর রহমান ভিটু। প্রধান অতিথি কমরেড নিজাম উদ্দীন স্বরণে স্মৃতিচারণ করে বলেন, এই মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও পাঁজিয়া ইউনিয়নের প্রাক্তন সফল চেয়ারম্যান এবং নির্যাতিত, নিপীড়িত, সুবিধা বঞ্চিত গণ মানুষের মুক্তি সংগ্রামের অগ্রনী সৈনিক ছিলেন। তিনি ভালো মানুষের মধ্যে তথা গুণী জনদের একজন। তার সবকটি গুণকে কাজে লাগাতে পারলেই জাতি, সংগঠন, সংস্কৃতি শিক্ষা ও সমাজ গড়া সম্ভব। আমরা তার অনুস্বরণ করতে পারি তবেইনা কমরেড নিজাম উদ্দীন-কে নিয়ে আলোচনা সার্থক হবে।

বিশেষ অতিথি ছিলেন, কেশবপুর খেলাঘর-এর সভাপতি আব্দুল মজিদ বড়ভাই, কেশবপুর সরকারী পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী অধ্যাপক মছিহুর রহমান।
অন্যান্যদের মধ্যে আলোচনা করেন, মাদারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা রাণী বিশ্বাস, সহকারী শিক্ষক অশোক কুমার মণ্ডল, প্রয়াত নিজাম উদ্দিন-এর ছেলে নিজাম উদ্দীন স্মৃতি রক্ষা পরিষদের সদস্য সচিব এস,এম রবিউল আলম, শিক্ষক শহিদুল ইসলাম, শিক্ষক কুমুদ রঞ্জন মন্ডল, ইউপি সদস্য মশিয়ার রহমান, পল্লী চিকিৎসক আব্দুল গফ্ফার, সমাজ সেবক মাজহারুল ইসলাম প্রমূখ।

আলোচনা শেষে দোয়া পরিচালনা করেন, মাওলানা রেজাউল করিম।
অনুষ্ঠানে কমরেড নিজাম উদ্দীন-এর স্ত্রী রহিমা বেগম, নাতনী উম্মে শায়িরা তাহসীন ও পরিবারের সদস্যবৃন্দ, নিজ হাতে গড়া মাদারডাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয় ও বিভিন্ন এলাকার নিজাম ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেশবপুরের কৃষক বন্ধু নিজাম উদ্দিনের ইং- ২০২০ সালের ৪ সেপ্টেম্বর ৬৭ বছর বয়সে উপজেলার মাদারডাঙ্গা গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন। সে থেকে প্রতিবছর ওই তারিখে জাঁকজমকভাবে তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হয়ে আসছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।