1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

  • প্রকাশিত : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬
  • ৭৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোরের কেশবপুর উপজেলায় কৃষকদের দক্ষতা বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থার সম্প্রসারণের লক্ষে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় শতাধিক কৃষাণ-কৃষাণীদের নিয়ে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সোমবার (৮ জুন-২৬) উপজেলা পরিষদের মিলনায়তনে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ উদ্বোধনী সেশনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন-এর সভাপতিত্বে এবং কেশবপুর কৃষি সম্প্রসারণ অফিসার ইয়াছির আরাফাত-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে কর্মশালা অনুষ্ঠানের শুভ উদ্বোধন এবং আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেশবপুর থানা অফিসার ইনচার্জ রোকসানা খাতুন, সুফলাকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, দক্ষ উপসহকারী কৃষি অফিসার দীপজয় বিশ্বাস, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ উজ জামান খান, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, সাংবাদিক ওয়াজেদ খান ডব্লিউ, গৌরীঘোনা দক্ষিণ পাড়া কৃষাণী পার্টনার শফিকুল ইসলাম, শরফাবাদ কৃষাণী পার্টনারের ক্যাশিয়ার রেহেনা খাতুন, পরিশ্রমী নন-পিএফএস কৃষক আল আমিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেশকাতুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও গৌরীঘোনা ইউনিয়ন পরিষদের প্রশাসক শেখ ফিরোজ আহমেদ, কেশবপুর কৃষি ব্যাংক ম্যানেজার কামরজ্জামানসহ এনজিও, ব্যাংক কর্মকর্তা, সাধারণ কৃষক-কৃষাণী, গণমাধ্যম কর্মী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন কৃষি স্টল সাজানো এবং ভিডিও প্রদর্শনীর মাধ্যমে কৃষি উন্নয়ন প্রকল্প দেখানো হয়।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন বলেন, কৃষির আধুনিকায়ন ও নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য প্রযুক্তিনির্ভর ও পরিবেশসম্মত চাষাবাদের বিকল্প নেই। তিনি বলেন, কৃষকদের শুধু উৎপাদক নয়, সফল উদ্যোক্তা হিসেবেও গড়ে তুলতে হবে। এ লক্ষ্যে সরকারের বিভিন্ন কর্মসূচি মাঠপর্যায়ে ইতিবাচক ভূমিকা রেখেছে।অনুষ্ঠানে কোরআন থেকে পাঠ করেন, কেশবপুর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব জনাব হাফেজ মাওলানা আব্দুর রহমান ও বেদ থেকে পাঠ করেন কেশবপুর সাহাবাড়ী কালীতলা মন্দিরের পুরোহিত মৃনাল কান্তি রায়চৌধুরী।

কারিগরি সেশনে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন-এর সভাপতিত্বে মুল আলোচক ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপপরিচালক কৃষিবিদ জনাব মোশাররফ হোসেন ও যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্ভিদ সংরক্ষণ) কৃষিবিদ জনাব আবুল হাসান। আলোচনা করেন, কেশবপুর উপজেলা সমবায় অফিসার জনাব নাছিমা খাতুন ও বিদ্যানন্দকাটি ইউনিয়ন পরিষদের প্রশাসক ও কৃষি কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।