1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনায় পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারে হত্যার অভিযোগ - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনায় পরিত্যক্ত বাড়ি থেকে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার, পরিবারে হত্যার অভিযোগ

  • প্রকাশিত : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৬২ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনা নগরীর ট্র্যাংক রোডে নিজ বাড়ির একটি পরিত্যক্ত ভবন থেকে মো. আলামিন সবুজ (৩৭) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল পৌনে ১০টার দিকে সদর থানাধীন ৬৬ এমটি রোডের ওই বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার হয়।

মৃত আলামিন সবুজ খুলনার রূপসা উপজেলার পিঠাভোগ গ্রামের বাসিন্দা। তিনি মৃত সিরাজ মল্লিক ও মৃত পান্না বেগমের ছেলে। পেশায় ছিলেন ফার্নিচার মিস্ত্রি। বর্তমানে তিনি স্ত্রী লিমাসহ শ্বশুরবাড়ি রূপসার আলাইপুর ইউনিয়নের পিঠাভোগ গ্রামে বসবাস করছিলেন।

পরিবারের সদস্যরা জানান, গত বুধবার থেকে সবুজ নিখোঁজ ছিলেন। খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। শুক্রবার তারা রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার সকালে তার স্ত্রী লিমা শাশুড়ি ও এক আত্মীয়কে নিয়ে ট্র্যাংক রোডের পরিত্যক্ত বাড়িতে যান। এ সময় তারা ঘরের ছাদের হুকে ঝুলন্ত অবস্থায় সবুজের লাশ দেখতে পান। পরে পরিবারের লোকজন ৯৯৯-এ ফোন করলে সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

মৃত সবুজের বড় বোন সাথী জানান, প্রায় ১২ বছর আগে জমি-জমার বিরোধকে কেন্দ্র করে তাদের চাচা নজরুল মল্লিক নজু তাদের পরিবারকে বাড়ি থেকে বের করে দেন। এরপর একাধিকবার তারা বাড়িতে ফিরতে চাইলে বাধার সম্মুখীন হন। সাথীর অভিযোগ, জমির বিরোধের জের ধরেই তাদের চাচা নজরুল মল্লিক নজু সবুজকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।

এ অভিযোগের সুরে সবুজের স্ত্রী লিমাও বলেন, বুধবার সকালে তিনি ফার্নিচারের দোকানে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হন। পরে আর ফেরেননি। বহু খোঁজাখুঁজির পর শনিবার সকালে স্বামীর ঝুলন্ত লাশ পাওয়া যায়। তার ধারণাও, জমি নিয়ে বিরোধের কারণেই পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে।খুলনা সদর থানার পুলিশ জানিয়েছে, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে বিষয়টি আত্মহত্যা বলে মনে হলেও পরিবারের পক্ষ থেকে হত্যার অভিযোগ করা হয়েছে। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।