1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
খুলনার দিঘলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার। - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

খুলনার দিঘলিয়ায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার আসামি গ্রেফতার।

  • প্রকাশিত : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫৬৩ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।খুলনার দিঘলিয়া উপজেলায় যৌথ বাহিনীর অভিযানে হত্যা মামলার এজাহারভুক্ত এক আসামি কে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। শনিবার রাতে উপজেলার সেনহাটি ইউনিয়নের সেনহাটি বেদে পাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

গ্রেফতারকৃত আসামির নাম আল আমিন মোল্লা (৩৫)। তিনি ওই গ্রামের মৃত জলিল মোল্লার ছেলে। পুলিশের তথ্য অনুযায়ী, আল আমিন মোল্লা দিঘলিয়া থানায় দায়েরকৃত হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলা নং-৪, তারিখ ০৭ মে ২০১৯; জিআর নং-৪৯/২০১৯।

যৌথ বাহিনীর অভিযানে নেতৃত্ব দেন কন্টিনজেন্ট কমান্ডার দিঘলিয়া লেফটেন্যান্ট কমান্ডার মো. আতিকুল ইসলাম এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন। তারা জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর একটি বিশেষ চৌকস দল অভিযান চালিয়ে আল আমিনকে গ্রেফতার করতে সক্ষম হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন। তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় হত্যা মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। গ্রেফতারের পর তাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং রবিবার আদালতে হাজির করা হবে।
এ বিষয়ে দিঘলিয়া থানার ওসি এইচ. এম. শাহীন বলেন, “আইনের বাইরে কেউ নয়। পলাতক আসামিদের আইনের আওতায় আনতে আমাদের নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় এজাহারভুক্ত হত্যা মামলার আসামিকে গ্রেফতার করা হয়েছে।”

স্থানীয় এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রেফতার হওয়া আল আমিন মোল্লা দীর্ঘদিন ধরে এলাকার বাইরে অবস্থান করছিলেন। সম্প্রতি তিনি গোপনে বাড়িতে ফিরেছেন—এমন খবরে এলাকায় আলোচনা শুরু হয়। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী তাকে গ্রেফতার করে।
প্রসঙ্গত, ২০১৯ সালের মে মাসে সংঘটিত এক হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে দিঘলিয়া থানায় মামলা হয়। মামলাটি বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তারা জানান, আসামিকে গ্রেফতারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এলাকাবাসী উক্ত আল আমিন মোল্লাকে গ্রেফতার এ যৌথ বাহিনীর প্রশংসা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।