1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে এক দোকানীকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

চিতলমারীতে জুস কেনাকে কেন্দ্র করে এক দোকানীকে কুপিয়ে হত্যা, ঘাতক আটক

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৩ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট||বাগেরহাটের চিতলমারীতে জুস কেনাবেচা সংক্রান্ত বিরোধের জেরে মুজাহিদ মোল্লা (৪২) নামের এক দোকানীকে কুপিয়ে হত্যা করেছে (জুস ক্রেতা) বায়েজিদ ইজারাদার।বৃহস্পতিবার (৭ মে) সকালে চিতলমারী উপজেলার হিজলা গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত মুজাহিদ মোল্লা উপজেলার হিজলা গ্রামের মৃত সরোয়ার জাহান মোল্লার ছেলে। তিনি বাংলাদেশ জামায়াত ইসলামীর স্থানীয় ৩ নং ওয়ার্ড এর সভাপতি ছিলেন। অপরদিকে ঘাতক বায়েজিদ ইজারাদার একই গ্রামের বাদশা ইজারাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল সাতটার দিকে বাড়ির সামনে দোকানে বসা ছিলেন মুজাহিদ মোল্লা। এ সময় স্থানীয় বায়েজিদ ইজারাদার নামে এক ক্রেতা তার দোকান থেকে একটি জুস ক্রয় করে। জুস হাতে নিয়ে বলে এটা ভালো না। এসময় দোকানী মুজাহিদ মোল্লা জুসটি খেয়ে তাকে জানাই এটা খারাপ না। এ সময় ক্রেতা বায়েজিদের হাতে থাকা ধারালো কাঁচি (আশুয়া) দিয়ে তার গলায় কোপ দেয়। এতে তিনি গুরুতরভাবে জখম হলে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় বিক্ষুপ্ত জনতা অভিযুক্ত বায়েজিদের বাড়িতে ভাঙচুর চালায় এবং তাকে আটক করে গণপিটুনি দেয়। পরে পুলিশ এসে বায়েজিদকে গ্রেফতার করে।চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং বায়েজিদ ইজারাদারকে গ্রেফতার করা হয়েছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।