1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
তেরখাদায় অগ্নিকান্ডে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

তেরখাদায় অগ্নিকান্ডে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা

  • প্রকাশিত : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৩৪ বার শেয়ার হয়েছে

সাগর কুমার বাড়ই ,তেরখাদা প্রতিনিধি।।খুলনার তেরখাদা উপজেলার পানতিতা গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পথে বসেছেন ৯০ বছরের বৃদ্ধ জলিল মিনা।

গত ২৮ সেপ্টেম্বর রাত ১ টার দিকে বিদ্যুতের সর্ট সার্কিট থেকে লাগা আগুনে মুহূর্তের মধ্যে ভস্মীভূত হয় তাঁর বসত ঘরসহ সবকিছু। ঘটনার দিন ঘরে থাকা গরু বিক্রির ৪লাখ টাকাসহ মূল্যবান আসবাব পত্র, পোষাক পরিচ্ছদ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী পুড়ে ছাই হয়ে যায়।
এ ঘটনার খবর শুনে তেরখাদা ফায়ার সার্ভিস স্টেশন থেকে একটি টিম ঘটনাস্থলে গেলেও এ সময় জলিল মিনার ঘর পুড়ে ছাই হয়ে যায়। জলিল মিনার হাতে নেই কোনো টাকা , তাঁর নেই কোনো জমাজমি। শুধু মাথা গোঁজার সামান্য ভিটা তাঁর বসবাসের একমাত্র অবলম্বন। হতাশা আর দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন জলিল মিনা ও তার পরিবারের সদস্যরা। ক্ষুধার জ্বালা নিবারণে তারা এখন দ্বারে দ্বারে ধর্ণা ধরছেন।
কোথায় থাকবেন , কিভাবে খাবেন , কিভাবে আবার নতুন করে মাথা গোঁজার ঠাই গড়ে তুলবেন এ প্রশ্নের উত্তর খুজে পাচ্ছেন না এই শতবর্ষপ্রায় বৃদ্ধ জলিল মিনা।
সহায় সম্বলহীন বৃদ্ধ জলিল মিনা পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন।
জলিল মিনা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে সাহায্যের জন্য ধর্ণা দিচ্ছেন।

এ ঘটনার খবর শুনে তেরখাদা উপজেলার নর্থ খুলনা কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি , লন্ডন প্রবাসী ও কাটেঙ্গার কৃতি সন্তান আরিফ বিল্লাহ ক্ষতিগ্রস্থ পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।