1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে আনসার সদস্য যথাযথভাবে দায়িত্ব পালন করবে। - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে আনসার সদস্য যথাযথভাবে দায়িত্ব পালন করবে।

  • প্রকাশিত : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।। ‎বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, পিএসসি বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়ে সকল বাহিনীর সাথে সমন্বয় করে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবে। প্রতিটি ভোট কেন্দ্রে ১৩জন আনসার সদস্য অতন্দ্র প্রহরী হয়ে ভোট কেন্দ্রে দায়িত্ব পালন করবে। নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর করতে আনসার সদস্যদের অস্ত্র বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে যথাযথভাবে দায়িত্ব পালন করবে।

‎তিনি মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা জেলা স্টেডিয়ামে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী খুলনা জেলার নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

‎মহারিচালক বলেন, আনসার সদস্যদের জন্য আজকের দিনটি গুরুত্বপূর্ণ। এরকম সমাবেশ নির্বাচনের আগে এই প্রথম। পর্যায়ক্রমে সকল জেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। নয় লক্ষাধিক রেজিস্ট্রিকৃত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্য থেকে পাঁচ লাখ ৬০ হাজার এবারের নির্বাচনে দায়িত্ব পালন করবে। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের সদস্যরা রয়েছে। দেশ সেবার মহান ব্রত নিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।তিনি বলেন, নির্বাচনকালীন সকল সদস্য এক সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আপনাদের ওপর নির্ভর করছে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্থিতিশীলতা।
‎
‎সমাবেশে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর খুলনা রেঞ্জের উপ-মহাপরিচালক মো. নূরুল হাসান ফরিদী, জেলা কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মো. মিনহাজ আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন। সমাবেশে খুলনা জেলার প্রায় ১১ হাজার আনসার ও ভিডিপির সদস্যরা অংশ নেন। অনুষ্ঠানটি সরাসরি খুলনার তিনটি জেলায় সম্প্রচার প্রচার করা হয়।
‎
‎পরে মহাপরিচালক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে খুলনা আনসার ও ভিডিপি কার্যালয়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।