1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দাকোপের জনসভায় জিয়াউর রহমান পাপুল আধুনিক দাকোপ গড়তে ধানের শীষের বিকল্প নাই - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দাকোপের জনসভায় জিয়াউর রহমান পাপুল আধুনিক দাকোপ গড়তে ধানের শীষের বিকল্প নাই

  • প্রকাশিত : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫
  • ৪৭৯ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী সাবেক ছাত্রনেতা জিয়াউর রহমান পাপুল বলেছেন, সঠিক নেতৃত্বের অভাবে দাকোপ-বটিয়াঘাটায় কাংখিত উন্নয়ন হয়নি। অপরিকল্পিত উন্নয়নের মাধ্যমে লুটপাট আর সরকারি অর্থ অপচয় করা হয়েছে। যা জনকল্যাণে কোন কাজে আসেনি। সেজন্য এ জনপদের মানুষের ভাগ্যের কোন উন্নয়ন ঘটেনি। বুধবার বিকালে দাকোপের এমএম কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

খুলনা জেলা বিএনপির সদস্য শাকিল আহমেদ দিলুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় তিনি আরও বলেন,আমি দাকোপ উপজেলাকে একটি আধুনিক উপজেলা হিসাবে গড়ে তুলতে চাই। খুলনা শহর থেকে দাকোপের নলিয়ান পর্যন্ত ফোর লেন সড়ক নির্মাণের মাধ্যমে এ উপজেলাকে মূল শহরের সঙ্গে সরাসরি যুক্ত করতে চাই। আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন পর্যটন কেন্দ্র স্থাপনের মাধ্যমে দাকোপে পর্যটন শিল্পের বিকাশ সাধন করা হবে। এই এলাকার বেকারত্ব সমস্যা দূরীভূত হবে।
৯০ এর ডাকসু নির্বাচনে হাজী মোহাম্মদ মহসিন হলের নির্বাচিত ক্রীড়া সম্পাদক পাপুল বলেন, আধুনিক পদ্ধতিতে চাষাবাদের মাধ্যমে ফসল উৎপাদন বৃদ্ধিতে আমরা কাজ করবো। উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে পণ্য বাজারজাতকরন সহজ হবে। কৃষক ন্যায্য মূল্য পাবে। ফলে বদলে যাবে এ জনপদের অর্থনীতি।

দাকোপে শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার প্রচেষ্টার কথা উল্লেখ করে তিনি বলেন, এ উপজেলা অপার সম্ভাবনাময় একটি জনপদ। মংলা বন্দর এ উপজেলা থেকেই যাত্রা শুরু করে। তখন এটি চালনা বন্দর নামে পরিচিত ছিল। সকল সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি অসাম্প্রদায়িক ও আধুনিক উপজেলা হিসাবে দাকোপকে প্রতিষ্ঠিত করাই আমার মূল লক্ষ্য।
চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব আল আমিন সানার সঞ্চালনায়ট অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, জিএম রফিকুল হাসান, মনিরুজ্জামান লেলিন, আসাবুর রহমান পাইলট, বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম,দাকোপ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আইয়ুব কাজী,যুগ্ম আহবায়ক বেল্লাল হোসেন মোল্লা, ইমরান হোসেন পলাশ, এসএম ফয়সাল, জলমা ইউনিয়ন বিএনপির উপদেষ্টা আব্দুস সাত্তার আকন,বাজুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি সেকেন্দার শেখ, তিলডাঙ্গা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মানস গোলদার,জলমা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব আসাবুর রহমান হাওলাদার ও বানিশান্তা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মঈন উদ্দিন খান।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা যুবদলের সভাপতি অমল গোলদার,জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন আনো, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, জেলা মহিলা দলের সহ সভাপতি রেহানা ইসলাম, দাকোপ উপজেলা মহিলা দলের সভানেত্রী কৈশল্যা রায়,চালনা পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক রাবেয়া পারভীন,দাকোপ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মঞ্জিলা পারভীন, বটিয়াঘাটা উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক কানিজ ফাতেমা প্রমূখ।অনুষ্ঠানে দাকোপ উপজেলার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।