1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়ায় আসন্ন নির্বাচন উপলক্ষে নৌবাহিনীর তত্ত্বাবধানে যৌথ মহড়া - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়ায় আসন্ন নির্বাচন উপলক্ষে নৌবাহিনীর তত্ত্বাবধানে যৌথ মহড়া

  • প্রকাশিত : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১১১ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম দিঘলিয়া খুলনা।। আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে দিঘলিয়ায় নৌবাহিনী কন্টিনজেন্টের তত্ত্বাবধানে একটি সমন্বিত যৌথ মহড়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৪৫ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত দিঘলিয়া নৌবাহিনী কন্টিনজেন্টের কমান্ডার এ টি এম রিজওয়ানুল জান্নাত এর নেতৃত্বে এ মহড়া পরিচালিত হয়।

যৌথ মহড়ায় নৌবাহিনী, বিজিবি, র‍্যাব, পুলিশ এবং ব্যাটেলিয়ান আনসার সদস্যসহ প্রায় ২০০ জন সদস্য অংশগ্রহণ করেন। মহড়াকালে দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ এবং দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ আলমসহ সংশ্লিষ্ট বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরাও মহড়াটি প্রত্যক্ষ করেন।

মহড়াটি সেনহাটি টিটিসি এলাকা থেকে শুরু হয়ে সেনহাটি বাজার, চন্দনী মহল, পথের বাজার, থানার মোড়, উপজেলা চৌরাস্তা, নগর ফেরিঘাট, কেবল ঘাট, বারাকপুর বাজার ও লাখোহাটি এলাকা প্রদক্ষিণ করে পুনরায় নির্ধারিত স্থানে ফিরে সমাপ্ত হয়।

এ যৌথ মহড়ার ফলে দিঘলিয়া উপজেলার নির্বাচনী এলাকার সাধারণ জনগণ ও ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ, স্বস্তি ও নিরাপত্তাবোধ সৃষ্টি হয়েছে।

একই সঙ্গে আসন্ন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে থাকবে—এ মর্মে জনসাধারণের মধ্যে একটি ইতিবাচক ও আস্থাশীল বার্তা পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।