1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
দিঘলিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

দিঘলিয়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৫৮ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।খুলনার দিঘলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।১৮ ই সেপ্টেম্বর বেলা ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুল ইসলাম।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যৌথ বাহিনীর দায়িত্বপ্রাপ্ত নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো: আতিকুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) দেবাংশু বিশ্বাস, দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ এম শাহীন, উপজেলা প:প:প:ডা:মাহাবুবুল আলম।উপজেলা বিএনপির আহবায়ক এম সাইফুর রহমান মিন্টু, নৌবাহিনী, ফায়ার সার্ভিসের কর্মকর্তা, সাংবাদিক,দিঘলিয়া উপজেলার সকল পূজা মন্ডব এর সভাপতি /সাধারণ সম্পাদক, সামাজিক নেতৃবৃন্দ, ও উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা গন।

সভায় বক্তারা উপজেলার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন। এলাকার সামাজিক নিরাপত্তা, চুরি-ডাকাতি প্রতিরোধ, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং রোধ, সড়ক নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা, ভূমি বিরোধ নিষ্পত্তি এবং আসন্ন দুর্গাপূজা ও অন্যান্য ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।এ সময় দিঘলিয়ার প্রতিটি পূজা মন্দিরে ৫০০ কেজি করে চাউল বরাদ্দ প্রদান করা হয় ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “আইন শৃঙ্খলা রক্ষায় সবার সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। শুধু প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী নয়, সাধারণ জনগণকেও সচেতন হতে হবে।”

সভায় উপজেলা নির্বাহী অফিসার বলেন, “দিঘলিয়ার সামগ্রিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সন্তোষজনক। তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে, যা মোকাবেলায় প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের একযোগে কাজ করতে হবে।”

অংশগ্রহণকারীরা উপজেলার বিভিন্ন সমস্যা চিহ্নিত করে সেগুলো সমাধানে গঠনমূলক পরামর্শ প্রদান করেন। সভা শেষে একটি যৌথ সিদ্ধান্ত গৃহীত হয়, যেখানে উপজেলা আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।