1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নড়াইলে ইজিবাইকে ওরনা পেচিয়ে ও সাপের কামড়ে দুই ছাত্রীর মর্মান্তিক মৃত্যু;এলাকায় শোকের ছায়া - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নড়াইলে ইজিবাইকে ওরনা পেচিয়ে ও সাপের কামড়ে দুই ছাত্রীর মর্মান্তিক মৃত্যু;এলাকায় শোকের ছায়া

  • প্রকাশিত : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৪৪ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি || নড়াইলে পৃথক দুটি ঘটনায় দুই স্কুল ছাত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। জানা গেছে, প্রাইভেট পড়ে বাড়ি ফেরার পথে ইজিবাইকে ওড়না পেঁচিয়ে এসএসসি পরীক্ষার্থী পিয়ালী অধিকারী নিহত হয়েছেন। সোমবার (৭ অক্টোবর) সকালে নড়াইল-যশোর সড়কের বাঁশভিটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পিয়ালী সদর উপজেলার মুলিয়া ইউনিয়নের দুর্বাজুড়ি গ্রামের বীরেন অধিকারীর মেয়ে।

বীরেন অধিকারী জানান,পিয়ালী নড়াইল শহর থেকে প্রাইভেট পড়ে বাড়িতে ফেরার পথে সোমবার সকালে ইজিবাইকে পোশাক জড়িয়ে গুরুতর আহত হয়। নড়াইল সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পিয়ালী পড়ালেখার পাশাপাশি গান গায়ত। তার মৃতুতে নড়াইলের সাংস্কৃতিক অঙ্গনে শোক ছায়া নেমে এসেছে।

এদিকে,সাপের কামড়ে নড়াইল সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেণির ছাত্রী এ্যানি রায়ের মৃত্যু হয়েছে। সোমবার (৭ অক্টোবর) ভোরে নড়াইল জেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ্যানির বাড়ি সদরের হিজলডাঙ্গা গ্রামে।

এ্যানির পরিবার জানায়, গত রোববার রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ার পর রাত ১২টার দিকে এ্যানিকে সাপে কামড় দেয়। এরপর ঘুম ভেঙ্গে এ্যানি তার বাবা-মাকে ডাক দেয়। এ সময় বিছানার চাঁদর সরানোর সময় বিষধর সাপ দেখা যায়।হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাগচী বলেন, রোগীকে হাসপাতালে আনতে দেরি হওয়ায় তার মৃত্যু হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।