1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
নির্বাচিত হলে দুনীর্তি দুশাষণ ও বেকারদের জন্য কর্মসংস্থান করা হবে" নওগাঁ-৪আব্দুর রাকিব" - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

নির্বাচিত হলে দুনীর্তি দুশাষণ ও বেকারদের জন্য কর্মসংস্থান করা হবে” নওগাঁ-৪আব্দুর রাকিব”

  • প্রকাশিত : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০০ বার শেয়ার হয়েছে

আমজাদ হোসেন।।নওগাঁ-৪(মান্দা) আসনের জামায়াত প্রার্থী মোঃ আব্দুর রাকিব বলেন-  উপজেলায় যেসব শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখানে কমিটির দখলদারিত্ব আমার লোকেরা করবে না। নির্বাচিত হলে দলকানা হয়ে এমপিগিরি করবো না।দুনীর্তি দুশাষণ জাতীয় সমস্যা সব দুর করা হবে।

রোববার বিকেলে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে আব্দুর রাকিব বলেন- গত ১৬ বছর এ উপজেলা উন্নয়ন থেকে বঞ্চিত। স্বাস্থ্যসেবাকে আধুনিক করাসহ শয্যা সংখ্যা বাড়ানো হবে। মা ও শিশু চিকিৎসা কেন্দ্র গড়ে তোলা হবে। উপজেলায় কোন ডাকবাংলো নেই। অতিথিরা আসলে থাকার সমস্যায় পড়তে হয়। আধুনিক মানের ডাক বাংলো নির্মান করা হবে।প্রসাদপুরকে পৌরসভায় রুপান্তর করাসহ উপজেলায় কয়েকটি ব্রিজ তৈরি করা হবে।

কর্মসংস্থান সৃষ্টি করতে প্রতিশ্রুতি দিয়ে বলেন-বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এ লক্ষে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে কর্মক্ষম করা হবে। এলাকায় প্রচুর পাট চাষ হয়। পাটজাত শিল্প গড়ে তোলা হবে। যেখানে অনেকের কর্মসংস্থান গড়ে উঠবে।

ভোট প্রার্থনা করে আব্দুর রাকিব বলেন, বিগত দিনে নিজেকে কুরবানি করে জোটের সিদ্ধান্ত মেনে নিয়েছিলাম। কিন্তু বর্তমানে আমার সুযোগ হয়েছে। আমাকে নির্বাচিত করে সংসদে যাওয়ার সুযোগ করে দিবেন। বিভিন্ন এলাকায় ঘুরে দেখেছি প্রধান দুটো সমস্যা পেয়েছি- রাস্তাঘাট এবং মসজিদ ও মন্দির। সাবেক এমপি মরহুম শামসুল আলমকে স্মরণীয় করে রাখতে তার নামে দেলুয়াবাড়িতে একটি পাঠাগার করা হবে। এমপি নির্বাচিত হলে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ।

এসময় মান্দা উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন-জেলা জামায়াতের কর্ম পরিষদ সুরা সদস্য মাওলানা মোস্তফা আলামিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস আলী, মুফতি মাওলানা মাহমুদুল হাসান, ইঞ্জিনিয়ার আব্দুল হালিম, অ্যাড: ওয়ালিউল্লাহ সহ অন্যরা বক্তব্য রাখেন।

নির্বাচনি জনসভায় উপজেলার ১৪ টি ইউনিয়নে কয়েক হাজার কর্মী-সমর্থকরা উপস্থিত ছিলেন। পরে এক গণমিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রসাদপুবর বাজারে গিয়ে শেষ হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।