1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
ফকিরহাটে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

ফকিরহাটে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে এক যুবক নিহত

  • প্রকাশিত : শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫
  • ৩৪৬ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।বাগেরহাটের ফকিরহাটে বৈদ্যুতিক খুঁটিতে কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে সবুজ সরদার (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। উপজেলার পিলজংগ ইউনিয়নের সুকদাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সবুজ সরদার বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়ার সাবেরডাঙ্গা গ্রামের ইসলাম সরদারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার (১৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে সবুজ ফকিরহাট উপজেলার সুকদাড়া এলাকায় বাগেরহাট সদর পল্লী বিদ্যুতের আওতাধীন বিদ্যুতের একটি খুঁটিতে কাজ করছিলেন। এমন সময় হঠাৎ তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে তিনি সঞ্চালন লাইনের তারে ঝুলতে থাকেন। এ সময় আগুনের স্ফুলিঙ্গ চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর তাঁকে নিচে নামায়। সবুজ সামি এন্টারপ্রাইজ নামক ঠিকাদার প্রতিষ্ঠানের একজন কর্মী ছিলেন বলে জানা গেছে।

ফকিরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা শাহজাহান মিয়া জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে প্রায় দুই ঘণ্টা চেষ্টায় বিদ্যুতের খুঁটি থেকে মরদেহ নামান ফায়ার সার্ভিসের সদস্যরা। কাজ করার সময় বিদ্যুতের সঞ্চালন লাইন চালু থাকায় এমন দুর্ঘটনা ঘটেছে।

পল্লী বিদ্যুৎ সমিতির ফকিরহাট জোনাল অফিসের উপমহাব্যবস্থাপক আনন্দ কুমার কুণ্ডু বলেন, এটি বাগেরহাট পল্লী বিদ্যুতের সদর দপ্তরের সঞ্চালন লাইনের কাজ। বিষয়টি তাদের অবগত করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।বাগেরহাট পল্লী বিদ্যুতের মহাব্যবস্থাপক সুশান্ত রায় বলেন, ‘ঠিকাদার প্রতিষ্ঠানের কোনো শ্রমিক বিদ্যুতের কাজ করার পূর্বে আমাদের অবগত করার কথা। যে সময়টুকু তারা কাজ করবেন, সে সময় আমরা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখি। কিন্তু এদিন আমাদের না জানিয়ে শ্রমিকেরা কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।