1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাটির নিচে লুকিয়ে ছিলো যে মসজিদ; শতাব্দীর সাক্ষী মসজিদকুঁড় মসজিদ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মাটির নিচে লুকিয়ে ছিলো যে মসজিদ; শতাব্দীর সাক্ষী মসজিদকুঁড় মসজিদ

  • প্রকাশিত : শুক্রবার, ৬ মার্চ, ২০২৬
  • ৪২৯ বার শেয়ার হয়েছে

শরিফুল ইসলাম, খুলনা || খুলনার দক্ষিণাঞ্চলে সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার মসজিদকুঁড় গ্রাম। গ্রামের পাশ দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদের তীরে দাঁড়িয়ে আছে শত বছরের সাক্ষী প্রাচীন মসজিদকুঁড় মসজিদ। ইতিহাস ও স্থাপত্যের দিক থেকে এটি দক্ষিণাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন।

নয় গম্বুজবিশিষ্ট এই মসজিদটি নির্মিত হয়েছে চুন-সুরকি ও পাতলা বর্গাকার ইট দিয়ে। প্রায় ৪৫ শতাংশ জমির ওপর গড়ে ওঠা মসজিদের প্রতিটি পাশের দৈর্ঘ্য ১৬ দশমিক ৭৬ মিটার, আর ভেতরের অংশের দৈর্ঘ্য প্রায় ১২ দশমিক ১৯ মিটার। মসজিদের ভেতরে রয়েছে চারটি ইটের স্তম্ভ। প্রতিটি স্তম্ভে দুটি করে পাথর বসানো হয়েছে। এই চারটি স্তম্ভের মাধ্যমে ভেতরের জায়গাটি নয়টি সমবর্গক্ষেত্রে বিভক্ত হয়েছে এবং প্রতিটি অংশের ওপর একটি করে গম্বুজ স্থাপন করা হয়েছে।
কিবলামুখী দেয়ালে রয়েছে অর্ধবৃত্তাকার একটি মিহরাব। বড় প্রবেশপথ এবং নান্দনিক নির্মাণশৈলী মসজিদটিকে আরও আকর্ষণীয় করে তুলেছে, যা দর্শনার্থীদের দৃষ্টি সহজেই কাড়ে।
মসজিদ প্রাঙ্গণে একটি পাথরের স্তম্ভে খোদাই করা কিছু লেখা দেখা যায়। যদিও কোনো শিলালিপি পাওয়া যায়নি, তাই নির্মাণকাল সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায় না। তবে স্থাপত্যশৈলীতে বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদের সঙ্গে মিল থাকায় ধারণা করা হয়, এটি হজরত খানজাহান আলী (রহ.)–এর সময়কালে নির্মিত। বর্তমানে মসজিদটি বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের তত্ত্বাবধানে সংরক্ষিত রয়েছে।
ইতিহাস থেকে জানা যায়, ১৪১৮ থেকে ১৪৩৩ সাল পর্যন্ত বাংলার সুলতান ছিলেন জালাল উদ্দীন মুহাম্মদ শাহ। ওই সময় খানজাহান আলী (রহ.) যশোরের মুড়লী এলাকায় এসে তাঁর সঙ্গীদের দুই দলে ভাগ করেন। তিনি নিজে একটি দল নিয়ে বাগেরহাটের দিকে অগ্রসর হন। অপর দলটি তাঁর সহচর বোরহান খাঁ, যিনি বুড়া খাঁ নামে পরিচিত, এবং তাঁর ছেলে ফতে খাঁর নেতৃত্বে সুন্দরবনসংলগ্ন আমাদী অঞ্চলে চলে যায়। ধারণা করা হয়, তাঁদের উদ্যোগেই প্রায় ১৪৪৫ সালের দিকে মসজিদকুঁড় মসজিদটি নির্মিত হয়।

এই প্রাচীন মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি দক্ষিণাঞ্চলের মুসলিম ঐতিহ্য ও স্থাপত্য ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ। বিশেষ করে রমজান মাসে যখন অসংখ্য মুসল্লি এখানে একসঙ্গে নামাজে দাঁড়ান, তখন মসজিদ প্রাঙ্গণে ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনন্য আবহ তৈরি হয়।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।