1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মাতারবাড়িতে ইজিবাইকসহ অপহরণকৃত চালককে উদ্ধার করেছে নৌবাহিনী

  • প্রকাশিত : শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫
  • ২৮৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর ||চট্টগ্রাম, ১৯ এপ্রিল ২০২৫ সাধারণ মানুষের জানমালের সুরক্ষা, মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দমনসহ দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়মিত অভিযান পরিচালনা করছে বাংলাদেশ নৌবাহিনী। গতকাল শুক্রবার ১৮ ই এপ্রিল দিবাগত রাতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মাতারবাড়ি নৌবাহিনী কন্টিনজেন্ট যৌথ অভিযান পরিচালনা করে দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে ইজিবাইকসহ অপহরণকৃত চালক ওমর ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে।

গত ১৮ এপ্রিল ২০২৫ রাত আনুমানিক ৯ ঘটিকায় মহেশখালী উপজেলার কালারমারছড়া বাজার হতে ভিকটিম ওমর ফারুকের ইজিবাইকে ০২ জন অজ্ঞাত ব্যক্তি মাতারবাড়ি গমনের উদ্দেশ্যে আরোহণ করে। ইজিবাইকটি মাতারবাড়ির দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাত আরও ১০-১২ জন ব্যক্তি ইজিবাইকের পথরোধ করে এবং ইজিবাইকসহ চালককে অপহরণ করে তার পরিবারের নিকট ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। রাত ১২৩০ ঘটিকায় অপহরণের বিষয়টি জানতে পেরে নৌবাহিনীর একটি সেকশন তৎক্ষণাৎ মাতারবাড়িতে উদ্ধার অভিযান পরিচালনা করে। সেই সাথে অতিরিক্ত আরও একটি সেকশন মাতারবাড়ির নতুন বাজার, নতুন ব্রিজ, পাওয়ার প্ল্যান্ট, লবণ ক্ষেত এবং তদসংলগ্ন এলাকায় সাঁড়াশি অভিযান শুরু করে। নৌবাহিনীর সাঁড়াশি অভিযানের সংবাদে ভীত হয়ে এবং তাদের উপস্থিতি টের পেয়ে অপহরণকারী দল ওমর ফারুককে ছেড়ে দিয়ে পালিয়ে যায়।এ সময় নৌবাহিনীর আভিযানিক দল দারাখাল ব্রিজ সংলগ্ন এলাকা হতে ইজিবাইকসহ চালক ওমর ফারুককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। অভিযানে বাংলাদেশ পুলিশ সদস্যরাও অংশগ্রহণ করে।

জানা যায়, নৌবাহিনীর অভিযানের পূর্বেই ভিকটিমের পরিবার অপহরণকারীদের মুক্তিপণ বাবদ ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে প্রদান করে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনার মাধ্যমে দুষ্কৃতিকারীদের সনাক্তকরণ কার্যক্রম চলমান রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।