1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ–সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:৫১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ–সংশ্লিষ্ট চেয়ারম্যানদের অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৯২৮ বার শেয়ার হয়েছে

অতনুচৌধুরী (রাজু) বাগেরহাট জেলা প্রতিনিধি।।ফ্যাসিস্ট আওয়ামী লীগ–সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের অবিলম্বে অপসারণের দাবিতে সংবাদ সম্মেলন করেছে জাতীয় নাগরিক সার্টি–এনসিপি মোংলা উপজেলা সমন্বয় কমিটি।

গত রবিবার (২৬ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সংগঠনটি লিখিত স্মারকলিপি প্রদান করলেও কোনো পদক্ষেপ না নেওয়ায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় মোংলা উপজেলা গেটের সামনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করেন, “আওয়ামী লীগ সরকারের আমলে সাজানো নির্বাচনের মাধ্যমে নির্বাচিত ইউনিয়ন চেয়ারম্যানরা এখনো দায়িত্বে বহাল আছেন। তাদের অনেকেই সরাসরি ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতা, কর্মী ও সমর্থক ছিলেন। সরকার পরিবর্তনের পরও তাদের ক্ষমতায় রাখা গণতন্ত্র ও ন্যায়বিচারের পরিপন্থী।

বক্তারা আরও বলেন, “এই ফ্যাসিস্ট অনুগত চেয়ারম্যানরা মোংলার প্রশাসনিক অঙ্গনে দুর্নীতি ও দলীয় প্রভাব বিস্তারের অন্যতম বাধা হয়ে দাঁড়িয়েছেন। আমরা চাই শতভাগ ফ্যাসিস্টমুক্ত মোংলা।”

সংবাদ সম্মেলনে বক্তারা তিন দফা দাবি উত্থাপন করেন—
১️.ফ্যাসিস্ট আওয়ামী লীগ–সংশ্লিষ্ট সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের দ্রুত অপসারণ;
২️.আইনগত প্রক্রিয়া চলাকালে ইউনিয়ন সচিবদের মাধ্যমে পরিষদের কার্যক্রম পরিচালনা;
৩️.অপসারণের পর দক্ষ ও নিরপেক্ষ প্রশাসক নিয়োগ।

এ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন—মোঃ আবু হাসান, এনসিপি বাগেরহাট জেলা প্রতিনিধি, মাজেদুল ইসলাম মৃধা, প্রধান সমন্বয়কারী মোংলা উপজেলা,আব্দুল্লাহ মেরিন, যুগ্ম সমন্বয়কারী মোংলা উপজেলা,
রিপন হালদার, যুব শক্তি বাগেরহাট জেলা প্রতিনিধি;
আব্দুল্লাহ শেখ ও রিপন রায়, মোংলা উপজেলা সদস্য,
মনির খান, মিটাখালি ইউনিয়ন প্রধান সমন্বয়কারী, এবং বাপ্পি সরদার, চিলা ইউনিয়ন যুগ্ম সমন্বয়কারী।

বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, “যদি দ্রুত সময়ের মধ্যে ফ্যাসিস্ট চেয়ারম্যানদের অপসারণ না করা হয়, তবে বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে তাদের হটিয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।