1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলার রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যু। - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০১:১২ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলার রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যু।

  • প্রকাশিত : শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫
  • ৬২৩ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী(রাজু) বাগেরহাট।।বাগেরহাটের মোংলার রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় চিকিৎসকদের অবহেলায় এক প্রসূতি নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) আনুমানিক দুপুর সাড়ে ১২’টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই ক্লিনিক থেকে চিকিৎসক, নার্স’সহ সংশ্লিষ্ট সবাই পালিয়ে যায় বলে জানা গেছে।

ভিকটিমের স্বামী রুহুল আমীন জানান, সিজারিয়ান অপারেশনের জন্য মোংলা পৌরসভাধীন মাদরাসা রোডে অবস্থিত রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে তার স্ত্রী বৃষ্টি আক্তারকে (১৯) ভর্তি করা হয়।পরবর্তীতে ডা. জিয়াউল আহসান (এমবিবিএস, পিজিটি সার্জারি) এবং ডা. আল-মামুনের মাধ্যমে বৃষ্টি বেগমের সিজার করানো হয়। অপারেশনের এক পর্যায়ে ভুল চিকিৎসা বা চিকিৎসাগত অবহেলার কারণে তার স্ত্রীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগ করা হয়, রোগীর মৃত্যুর পর ভিকটিমের স্বজনদের না জানিয়ে ক্লিনিকের কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসক গোপনে ক্লিনিক ত্যাগ করেন। এর আগেও ক্লিনিকটির নিম্নমানের সেবার বিষয়ে স্থানীয়দের অভিযোগ থাকলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা ছড়িয়ে পড়ে। তারা দাবি করেন- যে চিকিৎসক সিজার অপারেশন পরিচালনা করেছেন, তার বৈধ সিজারিয়ান সনদ আছে কিনা তা খতিয়ে দেখা হোক। পাশাপাশি অবহেলা, অযত্ন ও ভুল চিকিৎসায় আর কোনো মায়ের মৃত্যু না ঘটে- সেজন্য কর্তৃপক্ষের কঠোর নজরদারি বাড়ানো এবং ক্লিনিকটি বন্ধের জোর দাবি জানান তারা।মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন বলেন, “বিষয়টি জানার পর আমি দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছি। বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মোংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহিন হাসান জুয়েল জানান, মোংলার ঢালীরখণ্ড এলাকার বৃষ্টি আক্তার রাব্বি ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারের জন্য ভর্তি হন। অপারেশনে একটি ছেলে সন্তান জন্ম নিলেও পরবর্তীতে চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে জানা যায়। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ঘটনাস্থলে গিয়ে ক্লিনিকটি সিলগালা করেন। এ বিষয়ে দ্রুত একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং তদন্তের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে নবজাতক শিশুটি মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।