1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোংলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ,চলছে প্রার্থীদের প্রচারণা - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোংলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ,চলছে প্রার্থীদের প্রচারণা

  • প্রকাশিত : সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার শেয়ার হয়েছে

অতনু চৌধুরী (রাজু) বাগেরহাট।।দীর্ঘ দিন পর ঐতিহ্যবাহী মোংলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচনকে ঘিরে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। আনন্দঘন পরিবেশে জমে উঠেছে প্রার্থীদের প্রচারণা।

আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে এ নির্বাচন। গণমাধ্যম ব্যক্তিদের এ নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সচেতন মহল।প্রার্থীদের প্রচারণায় সকাল থেকে গভীর রাত পর্যন্ত মুখরিত থাকছে প্রেসক্লাব অঙ্গন। প্রেসক্লাবের এ নির্বাচন নিয়ে সরকারি, বেসরকারি অফিস আদালত’সহ বিভিন্ন স্থানে চলছে আলোচনা। প্রার্থীদের বিভিন্ন পদে অবস্থান নিয়ে ও কাকে ভোট দিবে তা নিয়ে চলছে না না জল্পনা কল্পনা। এ নির্বাচনে দৃষ্টি রয়েছে প্রশাসনের কর্মকর্তা, রাজনীতিবিদ, সাংস্কৃতিক, সামাজিক ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের।

২০২৫-২৬ অর্থ বছর মেয়াদের নির্বাচনের আর মাত্র বাকি ১’দিন। শেষ সময়ে ভোটারদের দ্বারে-দ্বারে ঘুরে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচনে লড়াই হবে হাড্ডা-হাড্ডি। এ যেন অস্তিত্ব টিকে থাকার লড়াই।

এ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে স্থানীয় দৈনিক দক্ষিণাঞ্চলের মোংলা উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলাম শান্ত বিনা প্রতিদ্বন্দ্বীয় নির্বাচিত হয়েছেন। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮’টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। ৮’টি পদে নির্বাচনী প্রতিদ্বন্ধীতা করছেন ১৬’জন প্রার্থী।

নির্বাচনে অংশ গ্রহন করছে যারা তারা হলেন, সভাপতি পদে – বর্তমান কমিটির সভাপতি আহসান হাবিব হাসান (দৈনিক জনকণ্ঠ) ও আবু হোসাইন সুমন (এনটিভি), সহ-সভাপতি পদে- মোঃ এনামুল হক (৭১ টেলিভিশন) ও মোঃ ওমর ফারুক ( দৈনিক অনির্বান), সাধারণ সম্পাদক পদে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মোঃ হাসান গাজী (দৈনিক জন্মভূমি) ও বর্তমান কমিটির কার্যিনর্বাহী সদস্য এম এম ফিরোজ (চ্যানেল নাইন), সহ-সাধারণ সম্পাদক পদে – বি এম ওয়াসিম আরমান (দৈনিক খুলনা গেজেট) ও মোঃ ইলিয়াচ হোসেন (দৈনিক খবর পত্র), সাংগঠনিক সম্পাদক পদে- মুঃ হাফিজুর রহমান (দৈনিক আমার সংবাদ) ও মোঃ আবু বকর সিদ্দিক (দৈনিক খোলা কাগজ)।

কার্যিনর্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন – মোঃ হাসিব সরদার (দৈনিক ভোরের ডাক), মোঃ লোকমান হোসেন, (দৈনিক ঢাকার ডাক), মোঃ মাসুদ রানা (দৈনিক ভোরের পাতা), মোঃ সোহেল হাওলাদার (দৈনিক পাঞ্জেরী), মোঃ মাসুম বিল্লাহ ( বাংলাদেশ বেতার) ও আলী আজীম ( দৈনিক প্রতিদিনের সংবাদ)।

প্রেস ক্লাব নির্বাচন কমিশনার চেয়ারম্যান ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান মানিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, শান্তিপূর্ণভাবে আগামী মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০’টা থেকে দুপুর ১’টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে, এবার মোংলা প্রেসক্লাবের সাধারণ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮ জন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।