1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোরেলগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি করলেন ইউএনও  - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোরেলগঞ্জে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারি করলেন ইউএনও 

  • প্রকাশিত : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬২০ বার শেয়ার হয়েছে

মোরেলগঞ্জ (বাগেরহাট)প্রতিনিধি।।বাগেরহাটের মোরেলগঞ্জে খাদ্যবান্ধব নীতিমালা-২০২৪ এর আওতায় উপজেলার বিভিন্ন পয়েন্টে খাদ্যবান্ধব ডিলার নিয়োগে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে।

বুধবার (২০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত এ লটারি ড্র-এ অংশ নেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও উপজেলার বিভিন্ন এলাকার আবেদনকারীবৃন্দ।

উন্মুক্ত লটারি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাবিবুল্লাহ। উপজেলা প্রকৌশলী মোহাম্মদ আরিফুল ইসলামের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ বদরুদ্দোজা, উপজেলা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রমেন্দ্রনাথ বিশ্বাস, উপজেলা সমাজসেবা অফিসার গৌতম কুমার বিশ্বাস,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ কে এম ইকতিয়ার হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উন্মুক্ত লটারিতে রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল হক বাবুল, উপজেলা জামায়াত ইসলামী উপজেলা নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান, বিএনপি নেতা ফারুক হোসেন সামাদ, এফ এম শামীম আহসান,নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সাবিনা ইয়াসমিন টুলু ও মোঃ ফিরোজ আহমেদ তালুকদারসহ বিএনপি ও জামায়াত ইসলামীর অন্যান্য নেতৃবৃন্দসহ উপজেলা খাদ্যবান্ধব কমিটির সদস্য বাছাইকৃত আবেদনকারী,সাংবাদিক ও স্হানীয় সুধীজন।

খাদ্য মন্ত্রণালয়ের ২০২৪ সালের ১৪ অক্টোবর প্রকাশিত ২০৭ নম্বর পরিপত্রের ৮ নম্বর নির্দেশনা অনুযায়ী, যেসব কেন্দ্রে একাধিক যোগ্য প্রার্থী ছিলেন, সেখানে উন্মুক্ত লটারির মাধ্যমে উপজেলার মোট ৪২টি পয়েন্টে ৪২ জন ডিলারকে প্রাথমিকভাবে লটারির মাধ্যমে ঘোষণা করা হয়।

উপজেলা প্রশাসন জানান, স্বচ্ছতা ও ন্যায়সংগতভাবে ডিলার নিয়োগ নিশ্চিত করতেই এই উন্মুক্ত লটারির আয়োজন। পাশাপাশি কোনো আবেদনকারীর কোন আপত্তি থাকলে প্রমাণ সাপেক্ষে তা যাচাই -বাছাই করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।