1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
মোল্লাহাটে  পল্টন ট্রাজেডির বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

মোল্লাহাটে  পল্টন ট্রাজেডির বিচার দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ৬৬৫ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লাহাট, বাগেরহাট।।বাগেরহাটের মোল্লাহাটে  ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকার পল্টন ময়দানে সংঘটিত ভয়াবহ “লগি-বৈঠার তাণ্ডব” ও হত্যাযজ্ঞের মূল হোতাদের বিচারের দাবিতে মোল্লাহাটে বাংলাদেশ জামায়াতে ইসলামী’র উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) সকাল ১১টায় উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জয়ডিহি বাসস্ট্যান্ড এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতে ইসলামী’র আমির হাসমত আলী সরদার। বক্তব্য রাখেন উপজেলা নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর এবং যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান।

বক্তারা বলেন, “২০০৬ সালের ২৮ অক্টোবর রাষ্ট্রীয় মদদে লগি-বৈঠা হাতে নিয়ে নিরস্ত্র নাগরিকদের উপর যে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানো হয়েছিল, তা বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অথচ সেই নৃশংস ঘটনার মূল পরিকল্পনাকারীরা আজও বিচারের বাইরে।”

তারা আরও বলেন, “পল্টন ট্রাজেডির মূল হোতাদের বিচার না হলে জাতি কখনও ক্ষমা করবে না। আমরা ন্যায়বিচার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখব।”

সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের দায়িত্বশীল, কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা শান্তিপূর্ণ গণতান্ত্রিক আন্দোলন অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।