1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিন্টুর আর নাই - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরের কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিন্টুর আর নাই

  • প্রকাশিত : শনিবার, ২২ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার শেয়ার হয়েছে

মোঃ জসিম উদ্দিন তুহিন,যশোর জেলা প্রতিনিধি।।যশোর কেশবপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য এবং বর্ষিয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টু (৬৫) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার সন্ধ্যায় ভারতের দিল্লির মালাঠা রাজ্যের মেডান্তা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দুই মেয়ে, স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মিন্টুর শ্যালক শরিফ খান। মিন্টু ফুসফুস ক্যান্সারে আক্রান্ত ছিলেন। যশোর কেশবপুর পৌরসভার বালিয়াডাঙ্গা এলাকার সন্তান অ্যাডভোকেট মিন্টু প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের আপন ভাগ্নে। বিএনপির কেশবপুর রাজনীতিতে তার অবদান ছিল অপরিসীম। তিনি উপজেলা বিএনপির একাধিকবার সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ১৯৮৬ সালে তিনি যশোর জেলা আইনজীবী সমিতিতে যোগদান করেন। শহরের আরএনরোডের বাড়িতে থাকতেন। আইন অঙ্গনে তার ছিল ব্যাপক জনপ্রিয়তা। তিনি সরকারি কৌঁসুলি এবং যশোর জেলা আইনজীবী সমিতির গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গন থেকে আইনজীবী মহলসর্বত্র নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, যশোর-৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, জেলা আইনজীবী সমিতির সভাপতি আবু মোর্তজা ছোট, সাধারণ সম্পাদক এম এ গফুর।

এ ছাড়া বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ ও বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষথেকে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।অ্যাডভোকেট মিন্টু প্রয়াত মন্ত্রী তরিকুল ইসলামের আপন ভাগ্নে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।