1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
যশোরে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

যশোরে নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে মামলা

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৩৪১ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিনিধি।। নিটল-নিলয় গ্রুপের প্রধান কার্যালয়ের চেয়ারম্যানসহ তিনজনের বিরুদ্ধে যশোর আদালতে মামলা হয়েছে। একটি ট্রাক ক্রয় করা বাবদে জমা দেয়া ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে যশোর শহরতলীর নওয়াপাড়ার ইমরান মিয়া ইমু বাদী হয়ে মঙ্গলবার এই মামলাটি করেছেন।

বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রহমত আলী মামলাটি তদন্ত পূর্বক প্রতিবেদন দাখিলের জন্য বিশেষ পুলিশ সুপার পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)কে নির্দেশ দিয়েছেন।আসামিরা হলেন,নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আব্দুল মতলুব আহমেদ,তার স্ত্রী কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিমা আহম্মদ ও ছেলে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মুসাব্বির আহম্মেদ।

মামলার বাদী জানান, ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর নিটল-নিলয় গ্রুপের যশোর শহরের ঢাকা রোড তালতলা অফিস থেকে ৩৭ লাখ ২৬ হাজার টাকা মূল্যে শর্তসাপেক্ষে কিস্তিতে একটি ট্রাকের চ্যাসিস ক্রয় করেন। ওই সময়ে দুই লাখ টাকা অগ্রিম জমাদানসহ ৬০টি কিস্তিতে বাকি টাকা পরিশোধের শর্তে ট্রাকটি নেন। তবে ইন্সুরেন্স ও রেজিস্ট্রেশন বাবদে ওই দুই লাখসহ মোট তিন লাখ ১৬ হাজার ৩৪৮ টাকা কোম্পানিতে প্রদান করেন।

এরমধ্যে ২০১৯ সালের ২৫ আগস্ট পর্যন্ত বিভিন্ন কিস্তির মাধ্যমে কোম্পানিকে তিনি মোট ২৪ লাখ ৯৭ হাজার ৯৯৬ টাকা প্রদান করেন। কিন্তু এরপরই ওই কোম্পানির ঢাকা রোড তালতলা অফিসের নুরুজ্জামান, আসাদ-জুয়েল ও রায়হান ট্রাকটি জব্দ করে অন্যাত্র বিক্রি করে দেন।

বিক্রিকালে বাদীর সাক্ষর জালজালিয়াতির মাধ্যমে করে দেন ওই তিনজনে। পরবর্তীতে বাদী নুরুজ্জামান, আসাদ-জুয়েল ও রায়হানের কাছে ট্রাকটির কথা জানতে চাইলে তারা ঢাকার প্রধান কার্যালয়ে যোগাযোগ করার পরামর্শ দেন। বাদী ঢাকায় গেলেও প্রধান কার্যালয়ের ওই তিন কর্মকর্তার সাথে যোগাযোগ করতে ব্যর্থ হন। ওই সময়ে বাদী কোতোয়ালি থানায় গিয়েও কোন আইনী ব্যবস্থা গ্রহণ করতে পারেননি।
কারণ কোম্পানির ভাইস চেয়ারম্যান সেলিমা আহম্মদ তৎকালিন আওয়ামী লীগ সরকারের কুমিল্লা ২ আসনের সংসদ সদস্য ছিলেন। ফলে তার নির্দেশে থানা মামলা গ্রহণে অস্বীকৃতি জানায়। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বাদী এই মামলাটি করেছেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।