1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
শ্যামনগরে জাসাসের উদ্যোগে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ - Khulnar Khabor
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

শ্যামনগরে জাসাসের উদ্যোগে ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের লিফলেট বিতরণ

  • প্রকাশিত : শনিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩১ বার শেয়ার হয়েছে

আল-হুদা মালী শ্যামনগর (সাতক্ষীরা)প্রতিনিধি।।বিএনপির ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ জনগণের মাঝে প্রচারের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে লিফলেট বিতরণ করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।

শনিবার (৬ সেপ্টেম্বর) দিন ব্যাপী শ্যামনগর উপজেলার বিভিন্ন বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও জনবহুল স্থানে সাধারণ মানুষের হাতে হাতে লিফলেট তুলে দেন জাসাস নেতাকর্মীরা। এসময় তারা সরকারের দমন-পীড়ন, দুর্নীতি ও স্বেচ্ছাচারের বিরুদ্ধে সচেতনতা তৈরি এবং নতুন রাষ্ট্র বিনির্মাণে বিএনপির প্রস্তাবিত ৩১ দফার গুরুত্ব তুলে ধরেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাসাস জাতীয় নির্বাহী কমিটির সাবেক সহপ্রচার সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য ও সাতক্ষীরা -৪ আসনের মনোনয়ন প্রত্যাশী আব্দুল্লাহ আল কাদির (টাইগার সোহেল), সাতক্ষীরা জেলা জাসাস এর সদস্য সচিব ফারুক হোসেন, যুগ্ম আহবায়ক সফিকুল ইসলাম, কাজল মিয়া, রেজা সেলিম, সাতক্ষীরা আলিয়া মাদ্রাসা ছাত্রদলের নব কমিটির আহবায়ক আমিনুর রহমান, শ্যামনগর উপজেলা জাসাস এর আহবায়ক করিম গাজি, যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম , সালমান রাফিদ, নূর হোসেন , আল আজিম, আরমান মালিক, মেহেদী হাসান সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সংগঠনের নেত্রীবৃন্দ।তারা জানান, “এই কর্মসূচির মাধ্যমে আমরা জনগণকে জানাতে চাই, কেমন একটি গণতান্ত্রিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক রাষ্ট্র কাঠামো গড়তে চায় বিএনপি।”

স্থানীয় জনগণ লিফলেট হাতে নিয়ে তা মনোযোগ দিয়ে পড়েন এবং কেউ কেউ নেতাকর্মীদের কাছ থেকে ৩১ দফা সম্পর্কে বিস্তারিত জানতে চান।

জাসাস নেতারা জানান, পর্যায়ক্রমে ইউনিয়ন পর্যায়েও এই লিফলেট বিতরণ কর্মসূচি চলবে। গণতান্ত্রিক আন্দোলন ও সংস্কৃতি চর্চার অংশ হিসেবেই এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।