1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
সামান্য আঘাতেই ত্বকে কালশিটে দাগ পড়া কীসের ইঙ্গিত? - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

সামান্য আঘাতেই ত্বকে কালশিটে দাগ পড়া কীসের ইঙ্গিত?

  • প্রকাশিত : বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ২৮৭ বার শেয়ার হয়েছে

অদিতি সাহা, খুলনার খবর || সামান্য আঘাতেই ত্বকে কালশিটে দাগ পড়া কীসের ইঙ্গিত?

রাস্তায় চলাচল করতে গিয়ে অনেকেই অসাবধানতা বসত প্রায়ই হোঁচট খান। অনেকসময় আঘাত লাগলেও খেয়াল থাকে না। সামান্য চোট-আঘাতের কারণে অনেকের রক্তজমাট বাঁধা কিংবা কালশিটে দাগ পড়ার প্রবণতা থাকে।

বড় ধরনের সমস্যায় রক্ত জমাট বাঁধতেই পারে। কিন্তু ছোটোখাটো আঘাতেও যদি এমনটা হয় তাহলে কিন্তু সাবধান হতে হবে। শরীরে কালশিটে দাগ পড়া কীসের ইঙ্গিত চলুন জানা যাক-

 

 

হেমোফিলিয়া জাতীয় রোগ :

রক্ত ঠিকমতো জমাট না বাঁধলে কিংবা রক্ত জমাট বাঁধতে দেরি হলে কালশিটে পড়ার আশঙ্কা থাকে। এ কারণে হেমোফিলিয়া জাতীয় রোগ থাকলে কালশিটে পড়ার প্রবণতা বেশি দেখা যায়।

 

ক্যানসার :

অল্প আঘাতেই কিংবা নামমাত্র আঘাতে কালশিটে দাগ পড়া হতে পারে ক্যানসারের লক্ষণ। ব্লাড ক্যানসার বা বোনম্যারো ক্যানসার হলে কালশিটে দাগ পড়ার আশঙ্কা বাড়ে।

লিভার সিরোসিস :

অনেকসময় লিভার সিরোসিসের কারণেও ত্বকে কালশিটে দাগ দেখা দিতে পারে। অতিরিক্ত মদ্যপানের কারণে সাধারণত এই অসুখ হয়। এক্ষেত্রে লিভারের যে প্রোটিনটি রক্ত জমাট বাঁধতে সহায়তা করে, সেই প্রোটিনের উৎপাদন কমে যায়।

ভিটামিনের ঘাটতি :

দেহে ভিটামিন সি বা ভিটামিন কে-র অভাব হলে কালশিটে দাগ পড়ে। বিশেষত শরীরে ভিটামিন কে-র পরিমাণ বেশি কমে গেলে এই সমস্যা বাড়ে।

ওষুধের প্রতিক্রিয়া :

বিশেষ কোনো ওষুধের প্রতিক্রিয়ায়ও কালশিটে দাগ পড়তে পারে। অ্যাসপিরিন জাতীয় ওষুধ রক্ত জমাট বাঁধতে দেয় না। এমন ওষুধ খেলে কালশিটে পড়ার আশঙ্কা থাকে।

অল্প আঘাতেই রক্ত জমাট বেঁধে গেলে বা ত্বকে কালশিটে দাগ পড়লে সতর্ক হোন। প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।