1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অনির্দিষ্টকালের জন্য সাজেকে ভ্রমণে নিরুৎসাহ জেলা প্রশাসনের - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

অনির্দিষ্টকালের জন্য সাজেকে ভ্রমণে নিরুৎসাহ জেলা প্রশাসনের

  • প্রকাশিত : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৬৪০ বার শেয়ার হয়েছে

নিউজ ডেক্স || আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি ও পর্যটকদের নিরাপত্তা বিবেচনায় আগামী শনিবার (৪ অক্টোবর) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য সাজেকে পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছে রাঙামাটি জেলা প্রশাসন। তবে পর্যটক ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা দেয়া হয়নি বলেও জানায় প্রশাসন।বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাতে রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে,রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এ সকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী শনিবার থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।

এর আগে প্রথম দায় গত ২৫ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর, দ্বিতীয় দফায় ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর এবং তৃতীয় দফায় ১লা অক্টোবর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত তিনদিন সাজেক ভ্রমণে নিরুৎসাহিত করে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার রাতে ‘নিরুৎসাহিত’ করণের সময়সীমা শেষ হয়েছে। এর মধ্যেই আজ রাতে আবারও নতুন করে একই সিদ্ধান্তের বিষয়টি জানিয়েছে জেলা প্রশাসন।

মূলত গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ি,দীঘিনালা ও ২০ শে সেপ্টেম্বর রাঙামাটিতে ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সহিংসতার ছড়িয়ে পড়ে। এতে দুই জেলায় চারজন নিহত ও শতাধিক মানুষ আহত হয়। এছাড়া দোকান, বসতবাড়ি, গাড়ি, অফিসে অগ্নিসংযোগ ও ভাংচুরসহ তাণ্ডবে পাহাড়জুড়েই ব্যাপক ভীতি ও অস্থিরতা ছড়িয়ে পড়ে। এখনও সার্বিক পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় প্রশাসন থেকে বিভিন্ন পদক্ষেপ নেয়া হচ্ছে।

এর মধ্যেই ১লা অক্টোবর খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক সোহেল রানাকে একই প্রতিষ্ঠানের পাহাড়ি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ তুলে পিটিয়ে হত্যা করে পাহাড়ি ছাত্ররা। এই হত্যাকাণ্ডের জেরে পাহাড়ি বাঙালি সংঘর্ষের ঘটনা ঘটে। খাগড়াছড়ির জেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এদিকে চার দফা দাবিতে ৪ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য তিন পার্বত্য জেলার সকল বাজার বয়কটের ঘোষণা দিয়েছে ‘সংঘাত ও বৈষম্যবিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’। ফলে এই কর্মসূচি কতটা অহিংস থাকবে পারে তা নিয়ে নতুন করে পাহাড়ে সহিংসতা ছড়িয়ে পড়ার আশংকা তৈরি হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।