1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অপারেশন "ডেভিল হান্ট" চলাকালীন সময়ে  সাংবাদিকদের প্রতি জরুরী নির্দেশনা - Khulnar Khabor
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

অপারেশন “ডেভিল হান্ট” চলাকালীন সময়ে  সাংবাদিকদের প্রতি জরুরী নির্দেশনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২০১ বার শেয়ার হয়েছে

ইমরুল ইসলাম ইমন,খুলনা প্রতিনিধি।। সকল সম্মানিত সহকর্মী সাংবাদিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সারা দেশব্যাপী অপারেশন “ডেভিল হান্ট” পরিচালিত হচ্ছে।এ অবস্থায় সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনকালে নিরাপত্তা ও সচেতনতা নিশ্চিত করতে নিচের নির্দেশনা গুলো কঠোরভাবে অনুসরণ করা অতি জরুরী।

প্রেস আইডি কার্ডঃ
সর্বদা আপনার বৈধ প্রেস আইডি কার্ড সাথে রাখুন ও দৃশ্যমান স্থানে ধারণ করুন।প্রয়োজনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আইডি কার্ড প্রদর্শন করুন।

চিহ্নিত গাড়ি ব্যবহারঃ
সংবাদ সংগ্রহের জন্য ব্যবহৃত গাড়িতে ‘PRESS’ লেখা স্পষ্টভাবে প্রদর্শন করুন।রাতের বেলায় সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গাড়ির হেডলাইটে “PRESS” সাইন প্রদর্শন নিশ্চিত করুন।

ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে চলাঃ
যেখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সেনাবাহিনীর বিশেষ অভিযান চলছে সেখানে অযথা অবস্থান করা থেকে বিরত থাকুন।সংঘর্ষপূর্ণ বা অনিরাপদ স্থানে সংবাদ সংগ্রহের সময় অতিরিক্ত সতর্ক থাকুন।

লাইভ সম্প্রচার বা ছবি তোলাঃ
সরাসরি লাইভ সম্প্রচার বা ভিডিও ধারণের আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিন।বিশেষ নিরাপত্তা জোন বা সেনা মোতায়েনকৃত এলাকায় ছবি তোলা বা ভিডিও ধারণ এড়িয়ে চলুন।

যথাযথ পরিচয় ও আচরণঃ
সংবাদ সংগ্রহের সময় যথাযথ ভদ্রতা এবং পেশাদারিত্ব বজায় রাখুন।আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে চলুন ও প্রয়োজন ছাড়া তর্ক-বিতর্কে জড়াবেন না।

জরুরি যোগাযোগঃ
যে কোনো ধরনের জটিল পরিস্থিতিতে আপনার প্রতিষ্ঠানের অফিস বা জাতীয় সাংবাদিক সংগঠনের প্রতিনিধিদের সাথে দ্রুত যোগাযোগ করুন।বিপদের সময় নিকটস্থ সহকর্মীদের অবস্থান সম্পর্কে জানিয়ে রাখুন।

ব্যক্তিগত নিরাপত্তাঃ
সাংবাদিকতার কাজে বের হওয়ার সময় পরিবারের কাউকে গন্তব্য জানিয়ে রাখুন। রাতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে একা না গিয়ে সম্ভব হলে সহকর্মী নিয়ে যান।

আপনাদের নিরাপত্তা আমাদের জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ।
অনুগ্রহ করে নির্দেশনাগুলো যথাযথভাবে
মেনে চলুন ও নিরাপদে থাকুন।

সর্বোপরি প্রেসক্লাবে দায়িত্বশীল নের্তৃবৃন্দের সাথে যোগাযোগ রাখবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।