1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
অবসরপ্রাপ্তদের পেনশন পুনঃস্থাপনে বৈষম্য দূর করার দাবি - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

অবসরপ্রাপ্তদের পেনশন পুনঃস্থাপনে বৈষম্য দূর করার দাবি

  • প্রকাশিত : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭৪৪ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা–কর্মচারীদের পেনশন পুনঃস্থাপন সংক্রান্ত বৈষম্য দূর করার দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবারগুলো। বুধবার (২৭ আগস্ট) দুপুরে খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা অর্থ মন্ত্রণালয়ের ২০১৯ সালের প্রজ্ঞাপনকে ‘অমানবিক’ আখ্যা দিয়ে তা অবিলম্বে বাতিলের আহ্বান জানান।

লিখিত বক্তব্যে মাকছুদা ফিরোজ, মৃত মো. ফিরোজ মুন্সীর স্ত্রী, বলেন—”আমার স্বামী সোনালী ব্যাংক লিমিটেড খুলনা কর্পোরেট শাখার প্রিন্সিপাল অফিসার ছিলেন। তিনি ২০১০ সালের জানুয়ারিতে অবসর নেন এবং আর্থিক সংকটে পড়ে শতভাগ পেনশন বিক্রি করেন। কিন্তু ২০১৯ সালে তাঁর মৃত্যু হলে সরকারের জারি করা নতুন প্রজ্ঞাপনের কারণে আমরা পুনঃস্থাপিত পেনশন সুবিধা থেকে বঞ্চিত হই। এখন আমি ও আমার দুই মেয়ে চরম সংকটে দিন কাটাচ্ছি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০১৮ সালের ৮ অক্টোবর অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে বলা হয়—শতভাগ পেনশন সমর্পণকারীরা অবসরের ১৫ বছর পর পুনঃস্থাপিত পেনশন পাবেন এবং তাদের মৃত্যুর পর স্ত্রী/স্বামী ও প্রতিবন্ধী সন্তানরাও এ সুবিধা ভোগ করবেন। কিন্তু মাত্র এক বছর পর, ২০১৯ সালের ২৮ অক্টোবর জারি হওয়া নতুন প্রজ্ঞাপনে বলা হয়, অবসরপ্রাপ্ত কর্মকর্তা যদি অবসরের পর ১৫ বছর বেঁচে না থাকেন তবে তাঁর স্ত্রী/স্বামী পুনঃস্থাপিত পেনশন সুবিধা পাবেন না। এর ফলে বহু পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

মাকছুদা ফিরোজ অভিযোগ করেন, “এমন বৈষম্যমূলক নীতির কারণে আমাদের মতো অসংখ্য পরিবার আজ দিশেহারা। সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যাচ্ছে, অনেক পরিবার নিত্যপ্রয়োজনীয় খাবার জোগাড় করতেও হিমশিম খাচ্ছে।”

তিনি সাংবাদিকদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ও অর্থ উপদেষ্টার কাছে আবেদন জানান—অমানবিক এ সিদ্ধান্ত প্রত্যাহার করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পেনশন পুনঃস্থাপনের আওতায় আনা হোক।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়, অবসরের পর অধিকাংশ পরিবার পেনশনের ওপর নির্ভরশীল। প্রধান উপার্জনক্ষম ব্যক্তি মারা গেলে পরিবার সম্পূর্ণভাবে ভেঙে পড়ে। অথচ ২০১৯ সালের প্রজ্ঞাপন সেই পরিবারগুলোর সর্বশেষ ভরসাটুকুও কেড়ে নিয়েছে। সংবাদ সম্মেলনের শেষে ভুক্তভোগীরা মানবিক বিবেচনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।