1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আইনজীবী গাজী আব্দুল বারীর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয় : মনা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আইনজীবী গাজী আব্দুল বারীর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয় : মনা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩৬০ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।মহানগর বিএনপির সভাপতি এড. শফিকুল আলম মনা বলেছেন, বাংলাদেশী জাতীয়তাবাদ ও ইসলামী মূল্যবোধে বিশ্বাসী গাজী আব্দুল বারী ছিলেন খুলনার সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পাত্র। তিনি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে রণাঙ্গনে লড়াই করে দেশ মাতৃকার জন্য আত্মনিবেদন করেছিলেন। প্রথিতযশা আইনজীবী, বর্ষীয়ান রাজনীতিক ও সর্বজন শ্রদ্ধেয় এ ব্যক্তিত্বের শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা ও শিক্ষা সম্প্রসারণে তিনি সবসময় সোচ্চার ছিলেন।

বৃহস্পতিবার (২১ আগস্ট) খুলনা জেলা আইনজীবী সমিতির ১নং হল রুমে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে আয়োজিত মরহুম এড. গাজী আব্দুল বারীর প্রথম মৃত্যুবার্ষিকীর স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন ফোরামের আহ্বায়ক এড. মাসুদ হোসেন রনি। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন খুলনা বারের এডহক কমিটির আহ্বায়ক এড. আব্দুল্লাহ হোসেন বাচ্চু, সদস্য সচিব এড. শেখ নুরুল হাসান রুবা, জেলা পিপি এড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, মহানগর পিপি এড. এ কে এম শহীদুল আলম, খুলনা জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য ও সাবেক সভাপতি এড. আব্দুল মালেক, এড. আব্দুল আজিজ, এড. এস. এম. মঞ্জুর আহম্মেদ, এড. শরিফুল ইসলাম জোয়াদ্দার, এড. লস্কর শাহ আলম, এড. মোল্লা মোহাম্মদ মাসুম রশীদ, এড. মশিউর রহমান নানু, এড. মাহফুজুর রহমান মফিজ, এড. আওছাফুর রহমান, এড. হালিমা আক্তার খানম, এড. সত্য গোপাল ঘোষ, এড. মেহেদী ইনসার, এড. মঞ্জিল আলী, জি.পি. এড. ড. জাকির হোসেন, এড. গাজী লুৎফুল বারী সুমন, এড. এম. এম. তৌহিদুজ্জামান, এড. ইমামুল হক গাজী প্রমুখ।

আলোচকরা মরহুম গাজী আব্দুল বারীর সুদীর্ঘ কর্মময় জীবন ও অবদান নিয়ে স্মৃতিচারণ করেন। পরে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন বারের মসজিদের ইমাম মাওলানা জাহাঙ্গীর হোসেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।