1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আজিজুল বারী হেলালকে খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করায় শোকরানা দোয়া অনুষ্ঠান  - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আজিজুল বারী হেলালকে খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী ঘোষণা করায় শোকরানা দোয়া অনুষ্ঠান 

  • প্রকাশিত : বুধবার, ৫ নভেম্বর, ২০২৫
  • ৬৪৬ বার শেয়ার হয়েছে

এস.এম.শামীম, দিঘলিয়া খুলনা।।আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ (রূপসা-তেরোখাদা-দিঘলিয়া) সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আজিজুল বারী হেলালকে দলীয় প্রার্থী ঘোষণার পর আনন্দে ভাসছে স্থানীয় নেতাকর্মীরা। এ উপলক্ষে দিঘলিয়া উপজেলা বিএনপির উদ্যোগে( ৫ নভেম্বর) বুধবার বিকেল ৫ টায় দিঘলিয়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে শোকরানা ও দোয়া মাহফিল  অনুষ্ঠিত হয়।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করে এই শোকরানা দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী। ব্যানারে বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত স্লোগান ও শুভেচ্ছা বার্তা স্থান পায়।

দোয়া মাহফিলের শুরুতেই জাতির কল্যাণ ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। পরে খুলনা-৪ আসনে বিএনপির প্রার্থী আজিজুল বারী হেলালের মনোনয়নে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় নেতাকর্মীরা।

বক্তরা বলেন, “তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে বিএনপি আবারও জনগণের দলে পরিণত হয়েছে। আজিজুল বারী হেলাল একজন পরীক্ষিত ও ত্যাগী নেতা, যিনি গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর প্রার্থিতা আমাদের প্রত্যেকের জন্য গর্বের।”অনুষ্ঠানে বক্তরা আগামী নির্বাচনে বিএনপির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা বলেন, “আমরা ভোটের মাধ্যমে গণতন্ত্র ফিরিয়ে আনব, জনগণের সরকার প্রতিষ্ঠা করব।”

শেষে দলীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশে দোয়া মাহফিল সমাপ্ত হয়।অনুষ্ঠানটি দিঘলিয়া উপজেলা বিএনপির ব্যানারে আয়োজিত হয়, যা ছিল মূলত একটি কৃতজ্ঞতা প্রকাশ ও প্রার্থনা অনুষ্ঠান—দলীয় প্রার্থী ঘোষণার পর স্থানীয় নেতাকর্মীদের উদ্দীপনা ও ঐক্যের এক উজ্জ্বল প্রকাশ।

​দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনে বিএনপি প্রার্থী  আজিজুল বারী হেলাল। উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জুলফিকার আলী জুন, অধ্যক্ষ মনিরুল হক বাবুল, মোল্লা খাইরুল ইসলাম, শরীফ ইকবাল হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক,

খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আতাউর রহমান রনু , জেলা মহিলা দলের  এডভোকেট  সেতারা বেগম।অন্যান্য নেতৃবৃন্দ। দিঘলিয়া উপজেলা বিএনপি’র সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু , সাধারণ সম্পাদক আব্দুর রকিব মল্লিক সমাবেশে বক্তব্য রাখেন।

মোল্লা বিল্লাল হোসেন, শরীফ ইকবাল হোসেন, শরীফ মোজাম্মেল হোসেন, গাজী জাকির হোসেন, মোল্লা বিল্লাল হোসেন, মোল্লা নাজমুল হক, মোল্লা মনিরুজ্জামান, শেখ মোসলেম উদ্দিন, খন্দকার ফারুক হোসেন, মাস্টার আবুল কালাম আজাদ,  সাফিউদ্দিন, জাসেদ কবির জুয়েল, আব্দুল্লাহ আল মামুন নিপু, আরিফুল ইসলাম হাসান, কুদরতে এলাহী স্পিকার, মনিরুল গাজী, সেলিম মোড়ল,মামুন রেজা অপু, আলামিন মোল্লা, জনি, টুটুল, লিটন প্রমুখ।

​এ সময় খুলনা জেলা বিএনপি সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও  সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।