1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আপারভদ্রা নদী খননে চুকনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আপারভদ্রা নদী খননে চুকনগরে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ৪০৩ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর-ডুমুরিয়ার সীমান্তবর্তী আপারভদ্রা নদীর সীমানা নির্ধারণসহ নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা অপসারণ ও অবৈধ দখল-দূষণ রোধকল্পে যশোর জেলা প্রশাসন ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড যশোর-এর আয়োজনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনসাধারণের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ অক্টোবর-২৫) বিকেলে চুকনগর বাজার বনিক সীমিতির কার্যালয়ে বনিক সীমিতির সভাপতি শাহিদুল ইসলাম-এর সভাপতিত্বে এবং জামাত নেতা মঈনউদ্দীন-এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, যশোর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কমলেশ মজুমদার। প্রধান অতিথি বলেন, “নদীপাড়ের জনগনের যাতে ক্ষতি না হয় সেদিকে বিশেষ নজর রাখা হবে এবং সেনাবাহিনী যারা থাকবেন তাঁরা অত্যন্ত আন্তরিক। কোন সমস্যা দেখা দিলে আমাদের জানাবেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর পানি উন্নয়ন বোর্ডের এ্যাকচেঞ্জ পলাশ কুমার ব্যানার্জি, কেশবপুর সহকারী কমিশনার (ভূমি) শরিফ নেওয়াজ, ডুমুরিয়া সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও আটলিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চুকনগর বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক সরদার বিল্লাল হোসেন, বিএনপি নেতা সরদার দৌলত হোসেন, জামায়েত ইসলামের আটলিয়া ইউনিয়নের সভাপতি মতিয়ার রহমান, সমাজ সেবক শহিদুল ইসলাম প্রমূখ।

ভবদহ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মতলেবসহ স্থানীয় জনপ্রতিনিধি, নদীপাড়ের জনগন ও সুধী বৃন্দ উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।