1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১০:১০ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আবারও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা

  • প্রকাশিত : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ২৭৭ বার শেয়ার হয়েছে

নিউজ ডেক্স || ছয় সংস্কার কমিশন গঠনের পর শনিবার (০৫ ই অক্টোবর ২০২৪) রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। হেয়ার রোডে প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন ‘যমুনা’য় দুপুর আড়াইটায় এই সংলাপ শুরু হবে।

রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টার এটি হবে তৃতীয় দফা সংলাপ। সর্বশেষ গত ৩১শে আগস্ট রাজনৈতিক দলগুলোর সঙ্গে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা।

বিএনপির আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। আমরা যাব।এই মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলার নেই।’

গণতন্ত্র মঞ্চের নেতা গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন,সংলাপে ডেকেছে,গণতন্ত্র মঞ্চ সংলাপে যাবে। অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান কি বলতে চান তা শুনবো। তারপর দেশের পরিস্থিতি ও করণীয় সম্পর্কে আমাদের কিছু বক্তব্য থাকবে।’

ইসলামী আন্দোলন, বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেন, ‘আমাদের প্রধান উপদেষ্টা ডেকেছেন। সংস্কার কমিশনের বিষয় নিয়ে আলোচনা করবেন। আমরা যাব, দেখি প্রধান উপদেষ্টা কি বলেন।’

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘শনিবারের সংলাপে যোগ দিতে প্রধান রাজনৈতিক দলগুলোকে আমন্ত্রণ জানানো হয়েছে।
দুপুর আড়াইটা থেকে এ সংলাপ শুরু হবে। প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে কথা বলবেন।’

আজ শনিবার (৫ অক্টোবর) দুপুর আড়াইটায় বিএনপি, বিকাল তিনটায় জামায়াতে ইসলামী,বিকাল সাড়ে তিনটায় গণতন্ত্র মঞ্চ এবং বিকাল চারটায় বাম গণতান্ত্রিক জোট, বিকালে সাড়ে চারটায় হেফাজতে ইসলাম, পাঁচটায় ইসলামী আন্দোলন বাংলাদেশ, সাড়ে ৫টায় এবি (আমার বাংলাদেশ) পার্টি।

বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সঙ্গে থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্যরা।

জামায়াতের আমির ডা.শফিকুর রহমান,বাম গণতান্ত্রিক জোটের (সিপিবি, বাসদ-খালেকুজ্জামান), বাসদ (মাক্সসবাদী), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, বিপ্লবী কমিউনিস্ট লীগ (বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি)-এর সমন্বয়ক মাসুদ রানা, গণতন্ত্র মঞ্চের (জেএসডি,নাগরিক ঐক্য,বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ভাসানী অনুসারী পরিষদ,রাষ্ট্র সংস্কার আন্দোলন) সমন্বয়ক মাহমুদুর রহমান মান্না,ইসলামী আন্দোলন,বাংলাদেশ চেয়ারম্যান চরমোনাই পীর মাওলানা সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম,হেফাজতে ইসলামের (জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিশ, খেলাফত মজলিশ, বাংলাদেশ নেজামী ইসলাম পার্টি) মহাসচিব মাওলানা সাজেদুর রহমান, এবি পার্টির এএফএম সোলায়মান চৌধুরী নিজ নিজ দলের নেতৃত্ব দেবেন।

ছাত্র-জনতার আন্দোলনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করলে গত ৭ই আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস দায়িত্ব নেন।

গত ১লা অক্টোবর জাতির উদ্দেশে ভাষণে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস ছয়টি সংস্কার কমিশন গঠনের কথা জানান। পরে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনে বদিউল আলম মজুমদার, পুলিশ সংস্কার কমিশনে সফর রাজ হোসেন, বিচার বিভাগ সংস্কার কমিশনে বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান, দুর্নীতি দমন সংস্কার কমিশনের ইফতেখারুজ্জামান, জনপ্রশাসনে আবদুল মুয়ীদ চৌধুরী এবং সংবিধান সংস্কার কমিশনে অধ্যাপক আলী রীয়াজকে দায়িত্ব দেওয়া হয়েছে।গত বৃহস্পতিবার (০৩ অক্টোবর ২০২৪) এই ছয় কমিশনের সদস্যদের প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।