1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আমাদী জায়গীরমহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক আবুল কালাম আজাদ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আমাদী জায়গীরমহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয়ের সভাপতি হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব গ্রহণ করলেন অধ্যাপক আবুল কালাম আজাদ

  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
  • ১০৮ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনা জেলার কয়রা উপজেলা-এর ১নং আমাদী ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আমাদী জায়গীরমহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয়-এর পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ আবুল কালাম আজাদ।

তিনি খান সাহেব কোমর উদ্দিন ডিগ্রী কলেজ-এর সহকারী অধ্যাপক হিসেবে দীর্ঘদিন ধরে শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তাঁর পুনর্নিয়োগে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার সচেতন মহলের মধ্যে আনন্দ ও সন্তোষের পরিবেশ বিরাজ করছে।
স্থানীয়রা জানান, পূর্ববর্তী মেয়াদে সভাপতি হিসেবে দায়িত্ব পালনকালে আবুল কালাম আজাদ বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর নেতৃত্বে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হয়েছে এবং শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ উন্নত হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা আশা প্রকাশ করেন, দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণের মাধ্যমে তিনি বিদ্যালয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন। পাশাপাশি বিদ্যালয়কে একটি আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে কাজ করবেন।দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক আবুল কালাম আজাদ বলেন, “বিদ্যালয়ের সভাপতি হিসেবে পুনরায় দায়িত্ব পেয়ে আমি কৃতজ্ঞ। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর সহযোগিতায় প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন এবং শিক্ষার মান বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করে যাব। শিক্ষা হচ্ছে সমাজ উন্নয়নের প্রধান হাতিয়ার, তাই শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।”

এদিকে তাঁর দ্বিতীয়বার সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবান্ধব সংগঠনের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা করছেন, তাঁর দক্ষ নেতৃত্বে আমাদী জায়গীরমহল তকিমউদ্দীন উচ্চ বিদ্যালয় ভবিষ্যতে আরও সাফল্য অর্জন করবে এবং এলাকার শিক্ষার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।