1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আমাদের আসন ফিরিয়ে দাও, মর্যাদা রক্ষা করো। ” মোল্লাহাটে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ। - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ১২:২৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আমাদের আসন ফিরিয়ে দাও, মর্যাদা রক্ষা করো। ” মোল্লাহাটে নির্বাচন অফিস ঘেরাও করে বিক্ষোভ।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৪১ বার শেয়ার হয়েছে

আরিফুল ইসলাম রিয়াজ, মোল্লহাট, বাগেরহাট।।বাগেরহাটের চারটি সংসদীয় আসন থেকে একটি কর্তন করে তিনটিতে নামিয়ে আনার গেজেটের বিরুদ্ধে উত্তাল হয়েছে জনতা। জেলার মানুষের প্রাণের দাবি—“চার আসন বহাল রাখতে হবে, বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।” এই দাবিকে সামনে রেখে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে মোল্লাহাটে বিক্ষোভ মিছিল, অবস্থান ও নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালিত হয়েছে।

১৬ সেপ্টেম্বর সকাল থেকেই মোল্লাহাট উপজেলার হাসপাতাল মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির অস্থায়ী কার্যালয়ের সামনে জমায়েত হতে থাকেন নেতাকর্মী ও সাধারণ মানুষ। সেখান থেকে এক জোরালো বিক্ষোভ মিছিল উপজেলা পরিষদের ভেতরে প্রবেশ করে নির্বাচন অফিসার কার্যালয় ঘিরে শেষ হয়। মুহূর্তেই এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগানে “বাগেরহাটের আসন কমানো চলবে না”, “চার আসন চাই, ন্যায় চাই, অধিকার চাই।”পরে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক ও উপজেলা বিএনপি সভাপতি শেখ হাফিজুর রহমান। তিনি বলেন, “বাগেরহাটের চার আসন কেবল সংখ্যার বিষয় নয়, এটি জেলার মর্যাদা ও মানুষের দীর্ঘদিনের দাবি। এই অধিকার কেড়ে নেওয়া হলে বাগেরহাটবাসী চুপ করে বসে থাকবে না।”বক্তব্য দেন কমিটির যুগ্ম-আহ্বায়ক ও উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সিকদার হারুন আল-রশীদ, উপজেলা জামায়াতের নায়েবে আমির হাফেজ আব্দুস সবুর শিকদার, খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রার্থী এস এম মুশফিকুর রহিম, উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ নাজমুল হাসান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সেক্রেটারি মিয়া পারভেজ আলম, উপজেলা যুবদল আহ্বায়ক চৌধুরী মুরাদ হোসেনসহ আরও অনেকে।

বক্তারা একবাক্যে ঘোষণা দেন এই গেজেট জনগণের সাথে প্রতারণা।অবিলম্বে তা বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।