1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
আলফাডাঙ্গায় রাজনৈতিক মামলায় গ্রেফতার জিয়া মোল্যা, প্রতিবাদে বিক্ষোভ” - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

আলফাডাঙ্গায় রাজনৈতিক মামলায় গ্রেফতার জিয়া মোল্যা, প্রতিবাদে বিক্ষোভ”

  • প্রকাশিত : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৬৩ বার শেয়ার হয়েছে

নিজস্ব প্রতিবেদক।।ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বুড়াইচ ইউনিয়নের শৈলমারী গ্রামে সাবেক মেম্বার প্রার্থী জিয়াউর রহমান ওরফে জিয়া মোল্যার গ্রেফতারকে ঘিরে চাঞ্চল্য দেখা দিয়েছে।

প্রতিহিংসামূলক কারণে তাকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ তুলেছে তার পরিবার ও গ্রামবাসী।গত ১৬ আগস্ট (শনিবার) বিকাল ৪টায় শৈলমারী চৌরাস্তায় গ্রামবাসী বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে। তারা জিয়ার মুক্তি দাবি জানায় এবং গ্রেফতারের নিন্দা জানায়।

স্থানীয় সূত্রে জানা যায়, শৈলমারী গ্রামের কৃষক জিয়াউর রহমানকে ১৩ আগস্ট আলফাডাঙ্গা থানা পুলিশ গ্রেফতার করে এবং পরে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। এর প্রতিবাদে গ্রামবাসী ঐক্যবদ্ধ হয়ে বিক্ষোভে অংশ নেয়।সভায় সভাপতিত্ব করেন তবিবুর রহমান এবং সঞ্চালনা করেন খাইরুল ইসলাম। বক্তব্যে বক্তারা অভিযোগ করেন।

মাদরাসার জমি নিয়ে রেষারেষির জেরে প্রতিহিংসাপরায়ণ একটি মহল ষড়যন্ত্র করে তাকে ফাঁসিয়েছে। সাজানো কমিটি দেখিয়ে জিয়াকে রাজনৈতিকভাবে টার্গেট করা হয়েছে।দিনমজুর হওয়া সত্ত্বেও তাকে গ্রেফতারের কারণে পরিবার মানবেতর জীবন কাটাচ্ছে।জিয়ার বড় ভাই ফায়েক মোল্যা বলেন,

“তার নামে কোনো মামলা ছিল না। হঠাৎ করেই পুলিশ কোনো প্রকার ওয়ারেন্ট ছাড়াই তাকে তুলে নেয়। আমরা এই অন্যায়ের নিন্দা জানাই এবং অবিলম্বে তার মুক্তি চাই।”জিয়ার স্ত্রী কান্নাজড়িত কণ্ঠে বলেন,

“ছেলে-মেয়ে নিয়ে এখন আমি কোথায় যাব? ঘরে চাল-ডাল নাই। রান্না করতে পারছি না। আমি আমার স্বামীর মুক্তি চাই।”আদালতে চালানের ফরওয়ার্ডিং সূত্রে জানা যায়, আলফাডাঙ্গা থানার জিআর মামলা নং-৩–এ জিয়াকে সন্দেহভাজন আসামি হিসেবে আদালতে চালান করা হয়েছে। অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, জিয়াউর রহমান ওরফে জিয়া মোল্যা সংশ্লিষ্ট ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন।

সরেজমিনে স্থানীয়দের অনেকে বলেন, জাতীয় রাজনীতিতে সক্রিয় না থাকলেও জিয়াউর রহমান এলাকায় প্রভাবশালী ছিলেন। তার এই সামাজিক অবস্থান ও জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই প্রতিপক্ষরা প্রশাসনকে ম্যানেজ করে তাকে গ্রেফতার করিয়েছে বলে অভিযোগ তাদের।

উল্লেখ্য, জিয়াউর রহমান বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতা করেছিলেন। তার গ্রেফতারের প্রতিবাদে পরিবার ও এলাকাবাসী ছোট পরিসরে মানববন্ধনও করেছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।