1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
উদ্বেগ - আতঙ্কে দিন কাটছে চরশালিখার গ্রামবাসীর - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

উদ্বেগ – আতঙ্কে দিন কাটছে চরশালিখার গ্রামবাসীর

  • প্রকাশিত : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২১৮ বার শেয়ার হয়েছে

নড়াইল প্রতিনিধি।।আতঙ্ক কাটছে না নড়াইলের চরশালিখা গ্রামে সন্ত্রাসী হামলা মামলার শিকার অর্ধশতাধিক পরিবারে। গ্রামের বিবাদমান দুপক্ষের গোষ্ঠিগত দ্বন্দ্বের জেরে দুপক্ষে সংঘর্ষের জেরে প্রতিপক্ষের মামলা হুমকি বাড়িঘরে হামলা লুটপাটের জেরে এমন ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ দিকে পুলিশ, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে থাকার কথা বলছে।

সরেজমিন চরশালিখা গ্রামে দিয়ে দেখা গেছে, বিভিন্ন বাড়িঘরে হামলার চিহ্ন বিরাজ করছে। ঘরের টিনের বেড়া কুপিয়ে ছিন্ন-ভিন্ন করা হয়েছে। বসতঘর, দোকান রান্নাঘরও বাদ যায়নি হামলা থেকে। এক একটি সাজান গোছান বাড়িঘর তছনছ হয়ে গেছে। এসব পরিবারের নারী-শিশুদের চোখেমুখে আতঙ্ক বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিরোধের জেরে নড়াইল সদর উপজেলার চরশালিখা গ্রামের নবীর শেখ পক্ষ ও আজিজুর শেখ পক্ষ গত শনিবার (১৬ আগস্ট) সংঘর্ষে জড়ালে উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হন।

এর জেরে আজিজুর শেখ পক্ষের অন্তত আটজনের বাড়িঘর স্থাপনায় ব্যাপক হামলা-লুটপাটের ঘটনা ঘটে। এ অবস্থায় আজিজুর শেখ পক্ষ কোণঠাসা হয়ে গ্রাম ছেড়ে পালালে এসব পরিবার পুরুষ শূন্য হয়ে পড়ে। মামলা হামলা হুমকির মুখে পুরুষ-শূন্য এ পরিবারগুলো নারী-শিশুরা চরম আতঙ্কে দিন পার করছে।

কথা হয় মিঞ্জু শেখের স্ত্রী সাবানা (২৫), বেলাল শেখের স্ত্রী হেনা বেগম(২৮), নজরুল শেখের স্ত্রী বেবিসহ (৩৫) অনেকের সঙ্গে তারা বলেন, আমাদের বাড়িঘরে হামলা ভাংচুর লুটপাট চালানো হয়েছে। নবীর শেখ পক্ষের লোকজনের হামলা হুমকির ভয়ে আমাদের পক্ষে পুরুষরা বাড়ি ঘরে ফিরতে পারছে না, আমাদের প্রতি নিয়ত হুমকি দেয়া হচ্ছে, এ অবস্থায় ছেলে-মেয়ে নিয়ে দিনে বাড়ি থাকলেও রাত কাটাতে হচ্ছে নিরাপদ আশ্রয়ে গিয়ে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. সাজেদুল ইসলাম বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চরশালিখা গ্রামের আজিজুর শেখ পক্ষ ও নবির শেখ পক্ষের মধ্যে বিরোধ দীর্ঘদিনের। এ বিরোধের জেরে শনিবার (১৬ আগস্ট) দুই পক্ষ সংঘর্ষে জড়ায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় দুপক্ষে দায়ের করা মোট তিনটি মামলায় মোট ৬৪ জনকে আসামি করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।