1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ - Khulnar Khabor
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

উপকূলে মানবিক ও সামাজিক সেবার প্রত্যয়ে ‘সম্মিলিত সেবা টীম’-এর আত্মপ্রকাশ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৮৫ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।উপকূলীয় অঞ্চল ও সুন্দরবন সংলগ্ন এলাকায় মানবিক ও সামাজিক সেবামূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে নতুন মানবিক সংগঠন ‘সম্মিলিত সেবা টীম’-এর আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হয়েছে।

বৃহস্পতিবার বিকালে খুলনার কয়রা সদর ইউনিয়নে অনুষ্ঠিত এক অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির যাত্রা শুরু হয়। “সমসাময়িক ও দুর্যোগকালীন সমস্যায় দুঃস্থ মানবতার পাশে আমরা ১০০ জন”—এই স্লোগানকে সামনে রেখে গঠিত সংগঠনটির প্রাথমিক লক্ষ্য ১০০ জন সদস্য নিয়ে একটি শক্তিশালী মানবিক প্ল্যাটফর্ম তৈরি করা।

অনুষ্ঠানে সর্বসম্মতিক্রমে বেদকাশী কলেজিয়েট স্কুলের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক আকবার আলী শেখ-কে আগামী ছয় মাসের জন্য সংগঠনের প্রধান পরিচালক নির্বাচিত করা হয়।এছাড়া পরিচালক হিসেবে মনোনীত হন মাওলানা আব্দুর রহিম। নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পান শরীফ তোহা, নুর হাসান, আসির ফয়সাল আলিফ, শেখ মুজাহিদুল ইসলাম, মুহা জাহাঙ্গীর হোসেন, ফজলে রাব্বি এবং মু. তারিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে দুর্যোগ, দারিদ্র্য ও বিভিন্ন সামাজিক সংকটে অসহায় মানুষের পাশে দাঁড়ানোই হবে সংগঠনের মূল লক্ষ্য। পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা, পরিবেশ সংরক্ষণ, স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম এবং দুর্যোগকালীন জরুরি সহায়তা প্রদানের মাধ্যমে সমাজের কল্যাণে কাজ করবে ‘সম্মিলিত সেবা টীম’।

সংগঠনের নেতৃবৃন্দ জানান, মানবিক মূল্যবোধ, স্বেচ্ছাসেবার মনোভাব এবং সামাজিক দায়বদ্ধতাকে ধারণ করে উপকূল ও সুন্দরবন এলাকার মানুষের জীবনমান উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করবে এই সংগঠন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।