1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ - Khulnar Khabor
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ

  • প্রকাশিত : রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ২৮৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি।।কপোতাক্ষের ভয়াল স্রোতে ভেঙে গেল সেতু, বিচ্ছিন্ন দুই পাড়ের মানুষ; স্থায়ী ব্রিজের দাবিতে উত্তাল সাগরদাঁড়ি-শার্শার মানুষ। যশোরের কেশবপুর উপজেলার ঐতিহাসিক সাগরদাঁড়ি ও শার্শা গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের একমাত্র মাধ্যম কপোতাক্ষ নদের ওপর নির্মিত কাঠের সেতুটি প্রবল স্রোতের আঘাতে ভেঙে পড়েছে। এতে দুই পাড়ের মানুষের স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা প্রায় বন্ধ হয়ে গেছে। চরম দুর্ভোগে পড়েছেন শিক্ষার্থী, রোগী, কৃষক ও সাধারণ মানুষ।

শনিবার (১১ জুলাই-২৬) রাত আনুমানিক ১১টার দিকে ভারী বৃষ্টি ও কপোতাক্ষ নদের তীব্র স্রোতের চাপে সেতুটির একটি বড় অংশ ধসে পড়ে। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন সংস্কারের অভাবে দুর্বল হয়ে পড়া সেতুটি শেষ পর্যন্ত নদীর প্রবল স্রোতের কাছে হার মানে।
স্থানীয়রা জানান, সাগরদাঁড়ি ও শার্শাসহ আশপাশের কয়েকটি গ্রামের মানুষের শিক্ষা, চিকিৎসা, ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন প্রয়োজনের গুরুত্বপূর্ণ যোগাযোগ মাধ্যম ছিল এই কাঠের সেতু। সেতুটি ভেঙে যাওয়ায় এখন নৌকাই একমাত্র ভরসা। তবে নদীতে স্রোত বেশি থাকায় নৌকায় পারাপারেও ঝুঁকি তৈরি হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, বছরের পর বছর ধরে এখানে একটি স্থায়ী ব্রিজ নির্মাণের দাবি জানিয়ে আসলেও কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। প্রতিবার বর্ষা মৌসুমে ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়েছে তাদের।
স্থানীয় এক বাসিন্দা বলেন, “আমরা আর অস্থায়ী কাঠের সেতু চাই না। কপোতাক্ষের ওপর একটি স্থায়ী ব্রিজ নির্মাণ এখন সময়ের দাবি। দ্রুত ব্যবস্থা নেওয়া না হলে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।”

এলাকাবাসী কপোতাক্ষ নদের ওপর দ্রুত একটি স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। দু’পারের জনগন অধীর আগ্রহে সময় গুনছেন কবে একটি নতুন ব্রীজ দেখতে পাবেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।