1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় জাতীয় সমাজসেবা দিবস পালিত: ‘উন্নয়ন ও সেবার পথে সমাজসেবা - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রায় জাতীয় সমাজসেবা দিবস পালিত: ‘উন্নয়ন ও সেবার পথে সমাজসেবা

  • প্রকাশিত : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৩১ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।সমাজসেবার লক্ষ্য, স্বনির্ভর ও উন্নত বাংলাদেশ’ এই চেতনাকে সামনে রেখে খুলনার কয়রায় উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে জাতীয় সমাজসেবা দিবস-২০২৬।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ উদ্যোগে শনিবার (৩ জানুয়ারি) সকালে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।দিবসটি উপলক্ষে সকাল ১০টায় উপজেলা চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি কয়রা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। এতে প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। র‍্যালি পরবর্তী আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। ইউনিয়ন সমাজকর্মী মোঃ ইয়াছিন আলী-র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা সমাজের অনগ্রসর ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সমাজসেবা অধিদপ্তরের নানামুখী প্রকল্পের গুরুত্ব তুলে ধরেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন: উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদ,বিআরডিবির চেয়ারম্যান এফ এম মনিরুজ্জামান মনি,কয়রা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ রিয়াছাদ আলী,উপজেলা ফায়ার সার্ভিসের টিম লিডার মোঃ আঃ ছালাম।

সভায় বক্তারা বলেন, বর্তমান সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রান্তিক মানুষ আজ স্বাবলম্বী হচ্ছে। সমাজসেবা অফিস কেবল ভাতার কার্ড বিতরণ নয়, বরং দক্ষতা উন্নয়ন ও পুনর্বাসনের মাধ্যমে একটি বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে। এই ধারা অব্যাহত রাখতে সমাজের সকল স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে সমাজসেবা অফিসের ফিল্ড সুপারভাইজার গোপাল চন্দ্র মন্ডল, শিক্ষক আরিফুল ইসলাম ছানা এবং সমাজসেবা কর্মী মোঃ রিয়াজুল ইসলাম, আবু সাইদ, দেব প্রসাদ মন্ডল ও আলমগীর হোসেনসহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।