ফয়সাল হোসেন, কয়রা প্রতিনিধি।। খুলনার কয়রায় ধানখেতে ইঁদুর মারার জন্য দেওয়া বৈদ্যুতিক তারের ফাঁদে জড়িয়ে লতিকা বৈদ্য (৩২) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে।তিনি উপজেলার মহেশ্বরীপুর গ্রামের বরুণ বৈদ্যর স্ত্রী।
আজ রোববার (২২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ধানখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।স্থানীয়রা জানায়,সকালে পথচারীরা ধানখেতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারকে খবর দিলে তারা সেখান থেকে মরদেহ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে।
নিহতের পরিবার জানায়, গতকাল শনিবার সন্ধ্যায় মাঠ থেকে গরু আনতে গিয়ে লতিকা বৈদ্য আর বাড়ি ফিরে আসেননি। এতে পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরে স্থানীয় ইউনিয়ন পরিষদে জানায়।
গ্রামবাসী জানান, ধানখেতে ইঁদুরের উৎপাত বেড়ে যাওয়ায় তা ঠেকাতে কৃষক নিরোদ রায় তার জমির চারপাশে বৈদ্যুতিক তারের ফাঁদ পেতে রেখেছিলেন। সেই ফাঁদে জড়িয়ে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
কয়রা থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, মহেশ্বরীপুর গ্রামে এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে। ধানখেতে ইঁদুর ধরার বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।