মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।শুভ কাজে সবার পাশে’ থাকার প্রত্যয় নিয়ে খুলনার কয়রা উপজেলায় বসুন্ধরা শুভসংঘের কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলাউদ্দিন ও সাধারণ সম্পাদক হয়েছেন আলমগীর হোসেন ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) বসুন্ধরা শুভসংঘের পরিচালক জাকারিয়া জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে আগামী এক বছরের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।সাংবাদিক ওবায়দুল কবির সম্রাট , শিক্ষক আব্দুর রাজ্জাক , রবিউল ইসলাম, নাছিমা আলম ও আসলাম হোসেনকে উপদেষ্টা করে বসুন্ধরা শুভসংঘ কয়রা উপজেলা শাখার ৫ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে।
বসুন্ধরা শুভসংঘ কয়রা উপজেলা শাখার নতুন কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি আলামিন ইসলাম, আমিরুল ইসলাম, আফজাল হোসেন, পাপিয়া খাতুন, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, শাহারুন্নেছা,সহ যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল আমিন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, সহ সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার, অর্থ সম্পাদক মোঃ ইকরামুল, দপ্তর সম্পাদক মোঃ শামীম হোসেন, ইভেন্ট সম্পাদক মোঃ সিফাত উল্লাহ, কর্ম ও পরিকল্পনা সম্পাদক মোছাঃ নাসরিন নাহার, প্রচার সম্পাদক মোঃ মিনহাজুল আবেদিন,সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোছাঃ জেসমিন নাহার, স্বাস্থ্য ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক মোঃ রাজু হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ আক্তারুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ সোহেল রানা, রানী বিষয়ক সম্পাদক মোছাঃ শাহানারা পারভিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মোছাঃ ফারহানা, আপ্যায়ন বিষযক সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন পলাশ, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মোঃ আহাদ, সমাজ কল্যাল সম্পাদক মোঃ শরিফুল ইসলাম, শিক্ষা ও পাটচক্র বিষয়ক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান, কার্যাকারি সদস্য, মোঃ ইসরাফিল, মোঃ সাগর, মোঃ আক্তারুল ইসলাম, মোছাঃ সেলিনা খাতুন, মোঃ সোহেল হোসেন, সালাউদ্দিন, মোঃ মেহেদী হাসান, মোঃ রিপন, মোঃ সিহাব।
উল্লেখ্য, বসুন্ধরা শুভসংঘ দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপের একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। সামাজিক সচেতনতার পাশাপাশি সংগঠনটি দেশব্যাপী পরিচ্ছন্নতা কার্যক্রম, অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান, সুবিধাবঞ্চিত ও পথশিশুদের জন্য স্কুল পরিচালনা, প্রশিক্ষণসহ বিনামূল্যে সেলাই মেশিন প্রদান, দারিদ্র্য বিমোচনে স্বাবলম্বী কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগ ও মহামারিতে নানা সামগ্রী বিতরণ, বিনামূল্যে শীতবস্ত্র বিতরণ, খাদ্যসামগ্রী ও নানা উপহার প্রদান, ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা, কৃষি ও কৃষকদের উন্নয়নে নানা কার্যক্রম, প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে বিনামূল্যে গাছ বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির মতো বিভিন্ন ধরনের সামাজিক ও সেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে।
Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।