1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, জমি দখল ও হামলার অভিযোগ - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন, জমি দখল ও হামলার অভিযোগ

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ২৫৭ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।। খুলনার কয়রা উপজেলার ২ নম্বর কয়রা গ্রামের জমিজমা সংক্রান্ত বিষয়ে মিথ্যা অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করার প্রতিবাদ জানিয়ে পাল্টা সংবাদ সম্মেলন করেছেন ওই গ্রামের মৃত প্রফুল্ল বিশ্বাসের পুত্র বিঞ্চুপদ বিশ্বাস। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে তিনি এ সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বিঞ্চুপদ বিশ্বাস বলেন, গত ১৪ ডিসেম্বর তার প্রতিপক্ষ সুপদ বিশ্বাস সংবাদ সম্মেলনের মাধ্যমে তার বিরুদ্ধে যেসব অভিযোগ তুলেছেন, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট। তিনি দাবি করেন, প্রকৃত ঘটনা আড়াল করতেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এসব অভিযোগ করা হয়েছে।

তিনি জানান, তিনি পৈত্রিক সূত্রে প্রাপ্ত কয়রা মৌজার ৮৯৮ নম্বর খতিয়ানের ৮১৯ নম্বর দাগে মোট ২ দশমিক ৮০ একর জমিতে দীর্ঘদিন ধরে বসবাস ও ধান চাষাবাদ করে আসছেন। দলিল ও খতিয়ান অনুযায়ী তার প্রতিপক্ষ সুপদ বিশ্বাসদের ওই ৮১৯ নম্বর দাগে কোনো জমির মালিকানা নেই বলে তিনি দাবি করেন। এরপরও তারা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে আসছে বলে অভিযোগ করেন তিনি।

বিঞ্চুপদ বিশ্বাস আরও বলেন, জমি দখলকে কেন্দ্র করে গত ১১ ডিসেম্বর কয়রা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে সুপদ বিশ্বাসসহ কয়েকজন তার ওপর হামলা চালায়। এ সময় তার কাছে থাকা ২ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং তাকে মারধর করে গুরুতর আহত করা হয়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

চিকিৎসা শেষে বাড়ি ফিরে তিনি প্রতিপক্ষদের বিরুদ্ধে কয়রা উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেছেন বলে জানান বিঞ্চুপদ বিশ্বাস। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তিনি অভিযোগ করেন, মামলা থেকে রেহাই পেতেই প্রতিপক্ষরা তার বিরুদ্ধে সেলাই মেশিন ভাঙচুর ও জমি দখলের মতো মিথ্যা অভিযোগ তুলে তাকে হয়রানি করছে।

সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এসব মিথ্যা অভিযোগের তীব্র প্রতিবাদ জানান এবং প্রকৃত ঘটনা উদঘাটন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।