1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রায় ষড়যন্ত্র করে জমি দখলের চেষ্টা মামলা দিয়ে হয়রানি - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রায় ষড়যন্ত্র করে জমি দখলের চেষ্টা মামলা দিয়ে হয়রানি

  • প্রকাশিত : রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ২১৭ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা কয়রা প্রতিনিধি।।২১ বছর ভোগ দখলীয় সম্পত্তি নিজেদের দাবি করে ষড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়ে সম্পত্তি দখলে ব্যর্থ হয়ে এবার মিথ্যে মামলায় জড়ানোসহ হত্যার হুমকি দেয়া হয়েছে। বিষয়টি নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি

ঘটেছে খুলনার কয়রার সদর ইউনিয়নের ১ নং কয়রা গ্রামে । হয়রানি থেকে বাঁচতে ভোগ দখলীয় জমি জোবর দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন করে নিজের ও পরিবার নিরাপত্তা চেয়েছেন উপজেলার ১নং কয়রা গ্রামের ভুক্তভোগী কামরুল ইসলাম ঢালীর পুত্র মো. সাজেদুল ইসলাম। শনিবার ( ৯ আগস্ট) বেলা ১১ টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি এমনটা জানান। খিলিত বক্তব্যে তিনি বলেন, কয়রা মৌজায় এসএ ১০২৯, ১০০৪, ১০০৭ ও ২৫২ নং খতিয়ানে রেকডিয় প্রজা হাজারি লাল সরদার ওরফে সরকারের ওয়ারিশ শিবপদ সরকারের পুত্রদ্বয় মৃত্যঞ্জয় সরকার, জনার্ধন সরকার, উত্তম কুমার সরকার, মনি মোহন সরকারের নিকট হতে আমার মাতা সুফিয়া খাতুনের নামে ২০০৪ সালে ২২০৫ নং রেজিঃ কোবলা দলিলে জমি ক্রয় করা হয় ।

সেই থেকে দীর্ঘ ২১ বছর যাবত শান্তিপূর্ণভাবে পুকুর খনন, গৃহ নির্মাণ, গাছগাছালি রোপণ করে ভোগ দখল
করে আসছি। সম্প্রতি গত ২৪ জুলাই ৩নং কয়রা গ্রামস্থ আমাদের বতস বাড়ির সামনে রাস্তার উপর উল্লিখিত জমি দখলকারী নুরুল ইসলাম গাজী (খোকন) খায়রুন্নেছা, মহিবুল্যাহ সরদার, অচিন্ত্য কুমার সরকার গংরা আমার পিতা, মাতা, ভাই, পরিবার পরিজন।

সহ সকলকে মারপিট করার ভয়ভীতি দেখাইয়া আমার বাড়ির সীমানার ঘেরাবেড়া ভাঙচুর করে। এমনকি আমার বসতভিটা দখল করবে বলে হুমকি প্রর্দশনী করেন। যার পরিপ্রেক্ষিতে আমার পিতা তাদের বিরুদ্ধে কয়রা থানায় একটি সাধারণ ডায়েরী করেন। যার নং-১২৩৬ তাং-২৮-৭-২৫ ইং। তিনি আরও বলেন, এর আগেও খোকন গং রা আমাদের জমি তাদের দাবি
করে হামলা করে আমার পিতা মাতাকে আহত করে উল্টো তাদের মেয়েকে দিয়ে আমার পিতা ও ছোট ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা শিশু হত্যা মামলা দেয়াসহ বিভিন্ন জায়গায় মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ অব্যাহত রেখেছে।

সরেজমিনে মামলার অভিযোগের কোন সত্যতা পায়নি পিবিআই । সাজেদুল অভিযোগ করেন, জালিয়াতির মাধ্যমে তাদের ২১ বছর আগের ক্রয় করা ভোগ দখলীয় সম্পত্তি দখলের চেষ্টাকারী খোকন গং প্রতিটি মামলায় ও সালিশি বৈঠাকে পরাজিত হয়ে এখন তাদের বিভিন্ন মিথ্যে মামলায় জড়ানোসহ প্রাণনাশের হুমকি দিয়ে আসছে।

তাদের অব্যাহত হুমকির মুখে তারা এখন চরম নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। তিনি সংবাদ সম্মেলনের মাধ্যমে বাড়িটি প্রতিপক্ষরা যাতে জবর দখল করতে না পারে তার জন্য প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।