1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রা উপজেলাতে কাবিখা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার - Khulnar Khabor
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রা উপজেলাতে কাবিখা প্রকল্পে দুর্নীতি, তিন লাখ টাকার কাজে ব্যয় মাত্র ৪০ হাজার

  • প্রকাশিত : সোমবার, ২ মার্চ, ২০২৬
  • ৩৩২ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।খুলনার কয়রা উপজেলায় কাবিটা প্রকল্পের আওতায় রাস্তা সংস্কারের নামে বড় ধরনের অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, তিন লাখ টাকা বরাদ্দ নিয়ে মাত্র ৪০ হাজার টাকার কাজ করে প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করা হয়েছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।

২০২৫–২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো সংস্কার কাবিটা (নগদ অর্থ) কর্মসূচির আওতায় ‘কালনা কমিউনিটি ক্লিনিক থেকে ইদ্রিসের বাড়ি পর্যন্ত রাস্তা মাটি ও ইট দ্বারা উন্নয়ন’ প্রকল্পে ৩ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্বে ছিল দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কয়রা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) অফিস।

প্রকল্পের আওতায় রাস্তা মাটি ও ইট দিয়ে উন্নয়ন করার কথা থাকলেও বাস্তবে তার প্রতিফলন দেখা যায়নি। স্থানীয়দের অভিযোগ, মাত্র কিছু ইট ফেলে পুরোনো রাস্তার ওপর বালু ছড়িয়ে দেওয়া হয়েছে। এতে রাস্তার স্থায়িত্ব ও চলাচলের উপযোগিতা বাড়েনি। বরং অল্প সময়ের মধ্যেই রাস্তার অবস্থা আবার আগের মতো হয়ে গেছে। সম্প্রতি রাস্তার আগের একটি কাজের ভিডিও ভাইরাল হয়, সেখানে দেখা যায় রাস্তায় কোন কাজ না করে পুরাতন রাস্তার উপর বালু ছড়িয়ে দেয়া হয়েছে। সরোজমিনে ঘটনাস্থল পরিদর্শন করে অনিয়মের সত্যতা পাওয়া যায়।

স্থানীয় বাসিন্দা মো.আব্দুল গনি বলেন,“নামমাত্র কাজ করে আমাদের বোকা বানানো হয়েছে। তিন লাখ টাকার প্রকল্পে যেটুকু কাজ হয়েছে, তার মূল্য ৪০ হাজার টাকার বেশি হবে না। বাকি টাকা কোথায় গেল, সেটার জবাব চাই।”আরেক স্থানীয় বাসিন্দা বলেন, “এই রাস্তাটি দিয়ে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষ চলাচল করে। ঠিকভাবে কাজ না হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল আরও কষ্টকর হয়ে উঠবে।”

প্রকল্প সূত্রে জানা গেছে, মহারাজপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. মাসুম বিল্লাহ মিন্টু ছিলেন এই প্রকল্পের সভাপতি। তাঁর তত্ত্বাবধানেই কাজটি বাস্তবায়ন করা হয়। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের কাজ যথাযথভাবে তদারকি করা হয়নি।প্রকল্পের সভাপতি ও মহারাজপুর ইউপি সদস্য মো.মাসুম বিল্লাহ মিন্টু বলেন,আমি পূর্বেও এই রাস্তায় কিছু টাকা খরচ করেছি। প্রকল্পে সমস্যা থাকলে নতুন করে আবার রাস্তা করতে হবে।

এ বিষয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন আব্দুল্লাহ আল জাবির বলেন, “ কোন কাজ সঠিক ভাবে করা না হলে অর্থ ছাড় দেওয়া হবে না,বিষয়টি তিনি দেখবেন।চলমান প্রকল্পগুলো স্বচ্ছ্বতার জন্য তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন।”কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকী বলেন, “কাবিটা প্রকল্পে অনিয়মের অভিযোগ গুরুত্বের সঙ্গে দেখা হবে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।