1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কয়রা উপজেলায় স্কুল ও মাদ্রাসার ফুটবল প্রতিযোগিতায় কালনা মাদ্রাসা চ্যাম্পিয়ন - Khulnar Khabor
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কয়রা উপজেলায় স্কুল ও মাদ্রাসার ফুটবল প্রতিযোগিতায় কালনা মাদ্রাসা চ্যাম্পিয়ন

  • প্রকাশিত : সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮২৯ বার শেয়ার হয়েছে

মোঃ ফয়সাল হোসেন কয়রা উপজেলা প্রতিনিধি।।কয়রা উপজেলায় ৫২তম জাতীয় স্কুল ও মাদ্রাসার গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার ফুটবল ফাইনাল খেলায় কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা ৭-০ গোলের বড় ব্যবধানে আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা জিতেছে। এই শিরোপার লড়াইয়ে মুখোমুখি হয়েছিল কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা এবং আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। দর্শকদের উচ্ছ্বসিত উপস্থিতিতে খেলাটিতে চমৎকার নৈপুণ্য দেখিয়ে কালনা আমিনিয়া কামিল মাদ্রাসা ৭-০ গোলে আমাদী তকিম উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে বিজয়ীর সম্মান লাভ করে।রবিবার (২১ সেপ্টেম্বর) বিকাল ৪টায় কয়রা মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই চূড়ান্ত খেলাটি অনুষ্ঠিত হয়।

​উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর ও কয়রা উপজেলা ইমাম পরিষদের সভাপতি, কয়রা সদর ইউনিয়ন জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা মিজানুর রহমান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমির সুপার ভাইজার মোঃ মোহসিন আলী, মদিনাবাদ মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, কালনা মহিলা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শাহাবাজ হোসেন, ভাগবা এইচবি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির আলী, জাকারিয়া বিদ্যা নিকেতন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহাবাজ হোসেন, চৌকুনী কালিকাপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত কুমার মিস্ত্রী, প্রতাপ স্মরনী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনজিত কুমার মন্ডল, গোবরা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা রইচউদ্দিন, মদিনাবাদ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা শহীদ সরোয়ার, সহকারি শিক্ষক আঃ রউফ, আঃ হালিম, মেজবাহ উদ্দিন, বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব আলহাজ্ব দ্বীন মোহাম্মদ প্রমুখ। খেলাটি পরিচালনা করেন শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, দিপক কুমার মিস্ত্রী ও বিএম আঃ রাজ্জাক। হাজার হাজার দর্শক আনন্দঘন পরিবেশে এই খেলাটি উপভোগ করেন।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।