1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কাজীবাছা নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার - Khulnar Khabor
সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কাজীবাছা নদী থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার

  • প্রকাশিত : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১১৪৩ বার শেয়ার হয়েছে

খুলনার খবর।।খুলনার কাজীবাছা নদী থেকে অজ্ঞাতনামা ব্যক্তির বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর ২ টা ১৫ মিনিটে  লাশটি উদ্ধার করা হয়। তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

স্থানীয়রা জানায়, দুপুর সোয়া দু’টার দিকে একটি ভরা বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। তখন সানজিদা নামের এক মহিলা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে বিষয়টি অবগত করেন। পরবর্তীতে জরুরি সেবা ৯৯৯ নম্বর থেকে বটিয়াঘাটা থানায় বিষয়টি জানানো হয়। থানা বিষয়টি নৌ–পুলিশকে অবগত করে।

বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার বিষয়টি নিশ্চিত করে বলেন, ১০ গেট সংলগ্ন তেতুলতলা এলাকায় বস্তাবন্দি লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেয়। পরবর্তীতে আমরা বিষয়টি নৌ–পুলিশকে অবগত করি। যেহেতু লাশ নদীতে পাওয়া গেছে, সেহেতু এটা তাদের দেখার বিষয়।

এদিকে নৌ–পুলিশ রূপসা ফাঁড়ির ইনচার্জ আবুল খায়ের বলেন, সংবাদ পেয়ে দুপুর ৩টা ২০ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছাই। বস্তা থেকে একজন পুরুষের লাশ উদ্ধার করা হয়। লাশটি ফুলে গেছে। তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তবে পরিচয় শনাক্তের জন্য ঘটনাস্থলে পিবিআই এবং সিআইডির বিশেষজ্ঞ টিমকে তলব করা হয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।