1. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের কারুশিল্পে বদলে দিচ্ছে শতশত মানুষের জীবন। - Khulnar Khabor
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৬:১২ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
খুলনার খবর
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরের কারুশিল্পে বদলে দিচ্ছে শতশত মানুষের জীবন।

  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩৬৪ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।যশোর জেলার কেশবপুর উপজেলায় কুটির শিল্পের গ্রাম নামে খ্যাত আলতাপোলের তেইশ মাইল। এটি ও পাশের দুই গ্রামের বাড়ি বাড়ি গড়ে উঠেছে এই শিল্পের কারখানা। কারুশিল্পে কর্মসংস্থানের আলো বদলে দিচ্ছে শতশত মানুষের জীবন। কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামে কারুশিল্প দীর্ঘদিন ধরে একটি সফল শিল্প কার্যক্রম হিসেবে গড়ে উঠেছে। স্থানীয় শিল্পীরা তাদের পরিশ্রম, মেধা ও সৃজনশীলতার মাধ্যমে নানান রকমের কারুশিল্পের পণ্য তৈরি করে আসছেন।

এই শিল্প শুধু স্থানীয় অর্থনীতিকে সমৃদ্ধ করছে না বরং শত শত বেকার যুবক-যুবতীর কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।
কাঠ, বাঁশ, শোলা, মাটি ও ধাতু দিয়ে তৈরি ফুলদানি, হামানদিস্তা, লেবু চাপাতি, কলমদানি, কলস, বাটি, পাউডার কেস, বয়াম, ডিম সেট, আপেল সেট, খুনতি, পিঁড়ে, বেলান, অ্যাশট্রে, মোমদানি, হারিকেন, পেন্সিল ফুলদানি, চরকা, ধামাপাতি, টিফিন বক্স, ব্যাংক, সিঁদুর বাক্সসহ নানা পণ্য স্থানীয় বাজার ছাড়িয়ে দেশজুড়ে জনপ্রিয়তা পাচ্ছে। এসব পণ্যে সিরিশ কাগজ দিয়ে ঘষে মসৃণ করে রং পলিশ ও ফার্নেস করার পর বিক্রি উপযোগী করে তোলা হয়। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমনকি গভীর রাত অবধি চলে এ কর্মযজ্ঞ। শ্রমিকদের তৈরি করা পণ্যের পিচ হিসেবে দেওয়া হয় মজুরি। অর্থাভাবে থাকা এলাকার বেকার যুবকসহ নারীরা জড়িয়ে পড়েন এ কাজে।

আশপাশের বিভিন্ন গ্রামের মানুষেরাও শ্রমিক হিসেবে এখন কাজ করছেন আলতাপোল কুটির শিল্পে। পুরুষের পাশাপাশি নারীরা এ কাজের সঙ্গে যুক্ত হওয়ায় আয় বেড়েছে তাদের সংসারে।
অনেকেই এখন এই পণ্য অনলাইনে বিক্রি করে ভালো আয় করছেন। আলতাপোল গ্রামের কারুশিল্প এখন একটি সম্ভাবনাময় শিল্পে পরিণত হয়েছে, যা গ্রামীণ অর্থনীতির উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং স্থানীয় সংস্কৃতির পরিচিতি বাড়াতে বড় ভূমিকা রাখছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।