1. adm1n@wordpress.com : adm1n :
  2. info@www.khulnarkhabor.com : khulnarkhabor :
কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়ন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার - Khulnar Khabor
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
বিজ্ঞপ্তি
Copyright © 2022 KhulnarKhobor.com    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৪৭,আপার যশোর রোড (সঙ্গীতা হোটেল ভবন) ,খুলনা-৯১০০।ফোন:০১৭১০-২৪০৭৮৫,০১৭২১-৪২৮১৩৫। মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:- ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডেমো নিউজ
দুবাইয়ের কারাগার থেকে বেনজীরের মুক্তি, নতুন উদ্যোগের কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানীর প্রতিবাদে সংবাদ সম্মেলন কেশবপুরে IBWF-এর উদ্যোগে গাছের চারা বিতরণ যশোরে যুবদলের সমাবেশে যাওয়ার পথে বিএনপি কর্মীর ওপর হামলার অভিযোগ হাসপাতালে ভর্তি দীর্ঘ ৮ বছরের অপেক্ষার অবসান, দুই মাসের মধ্যেই চালু হচ্ছে কালিয়া সেতু গৌরীঘোনা প্রেসক্লাবের উদ্যোগে চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত মোরেলগঞ্জ মাদ্রাসার নির্মাণাধীন সেফটি ট্যাংকির দেয়াল ধসে আতিয়ার রহমানের মৃত্যু  দিঘলিয়ায় মোটরসাইকেল-ট্রাক মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত, আহত আরো ১ জন পাঁজিয়ার মাদারডাঙ্গা দাসপাড়ায় স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে ‘ওয়েভ ইভেন্ট’ অনুষ্ঠিত কেশবপুরে এরশাদের ৭ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও আহ্বায়ক কমিটি গঠন দিঘলিয়ায় জমি দখলের অভিযোগে লিখিত অভিযোগ দায়ের যশোরে মধ্যরাতে যুবতীর ঘরে যুবক বাথরুম থেকে যুবককে উদ্ধার করে গণপিটুনি খুলনার টুটপাড়ায় দুর্বৃত্তদের গুলিতে হত্যাসহ একাধিক মামলার আসামি নিহত ডুমুরিয়ায় বিদেশে পাঠানোর কথা বলে প্রতারক চক্রের সাড়ে ৪ লাখ টাকা আত্মসাৎ, ভূক্তভোগীর থানায় লিখিত অভিযোগ কয়রায় লাইসেন্স ও নিবন্ধন ছাড়া বেকারি পরিচালনা, দুই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা কেশবপুরে দু’দিনে চার মাদককারবারি এবং দুই কাঠ চোর গ্রেফতার কয়রায় সংবাদ প্রকাশের জের ধরে সাংবাদিক রিয়াজুলকে হত্যার হুমকি নকশা বদলে নতুন রূপে ভৈরব সেতু, ২০২৯ সালে শেষ হবে নির্মাণ বাগেরহাটে ১১গরু উদ্ধার’সহ আটক -৩ নড়াইলে নিয়ন্ত্রণ হারিয়ে নছিমন খাদে, চালক নিহত

কেশবপুরের গৌরিঘোনা ইউনিয়ন থেকে এক যুবকের মরদেহ উদ্ধার

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ২২৬ বার শেয়ার হয়েছে

পরেশ দেবনাথ, কেশবপুর, যশোর।।কেশবপুর উপজেলার ৯নং গৌরিঘোনা ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকা থেকে তারেক সরদার (২৩) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। সে গৌরিঘোনা গ্রামের মৃত শহিদুল সরদারের ছেলে। সে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতো।

তারেক সরদার ভ্যান চালানোর পাশাপাশি পরের দিনমজুরির কাজ করে দিনাতিপাত করতো।বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এলাকার রেজাউল নামে এক কৃষকের ঘাসক্ষেতে পড়ে থাকতে দেখে থানা পুলিশে খবর দেন। পুলিশের প্রাথমিক ধারণা তাকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।

লাশ উদ্ধারের বিষয়ে কেশবপুর থানার ইন্সপেক্টর (তদন্ত) খান শরীফুল ইসলাম বলেন, প্রাথমিক ধারণা তাকে মারপিট ও শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। পরিকল্পিতভাবে অজ্ঞাতনামা হত্যাকারীরা তাকে হত্যা করে ঘাস ক্ষেতে লাশ ফেলে রেখে গেছে। মরদেহের গলায় ক্ষতের চিহ্ন পাওয়া গেছে এবং একটি কান দিয়ে রক্ত বের হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যার ঘটনাটি ক্লুলেস হওয়ায় এখনো পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে, হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতার করার জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

Copyright © 2022 KhulnarKhabor.com মেইল:khulnarkhobor24@gmail.com।জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা আইনে তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধন আবেদিত।স্মারক নম্বর:-  ০৫.৪৪.৪৭০০.০২২.১৮.২৪২.২২-১২১।এই নিউজ পোর্টালের কোন লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।